Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্যাঁতস্যাঁতে আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে বাংলা

এদিন তো বটেই শুক্র ও শনিবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই কারনে এদিন ও আগামী দুই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে অন্যান্য জেলার তুলনায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরে জন্ম নিয়েছে ঘূর্ণাবর্ত। তার হাত ধরে রাজ্যের পরিমণ্ডলে ঢুকছে জোলো পূবালি হাওয়া। একই সঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে এসেছে ঝঞ্ঝা। আর এই দুইয়ের সংঘাতে বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাংলার পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার সেই বৃষ্টি সারা রাজ্য জুড়েই ছড়িয়ে পড়তে চলেছে। দুই বিপরীত চরিত্রের হাওয়ার সঙ্ঘাতে বজ্রগর্ভ মেঘের জন্ম হবে বাংলার আকাশে। তার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের মুখে আজ পড়তে চলেছে বাংলা। একই সঙ্গে পাহাড়ে থাকছে ভারী তুষারপাতের সম্ভাবনা আর সমতলে থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা। আর এই ঝড়বৃষ্টির জেরে বাংলা থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে শীত। হয়তো আগামী বছরের আগে আর তার দেখা মিলবে না।

বৃহস্পতিবার কলকাতার ঘুম ভেঙেছে মেঘলা আকাশ আর ঘন কুয়াশাকে সঙ্গী করে। এদিন ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। একই সঙ্গে এটাও দেখা যাচ্ছে বিগত ৭২ ঘন্টায় গড়ে প্রতিদিন ২ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা যা কার্যত বলে দিচ্ছে শীত বিদায়ট নিচ্ছে বাংলা থেকে। সেই জায়গা পূরণ করছে বসন্তের হাওয়া। তবে ঝড়-বৃষ্টির জেরে আগামি শনিবার থেকে পারা কিছুটা হলেও নামবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই হিসাবে ভিজবে কলকাতাও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে এদিন তুষারপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হবে ডুয়ার্সের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও এদিন বৃষ্টি হলেও তা তুলনামূলক ভাবে কম হবে। এদিন বাংলাজুড়েই কার্যত মেঘের ঘনঘটা দেখা যাবে, রোদ সে অর্থে মিলবে না। বরঞ্চ সারাদিন একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার হাত ধরে জলীয় বাষ্পপূর্ণ পূবালি হাওয়া হু হু করে ঢুকছে বাংলায়। আবার উত্তর-পশ্চিম ভারত থেকে হাজির হয়েছে একটি ঝঞ্ঝা। এই দুইয়ের হাত ধরেই এদিন তো বটেই শুক্র ও শনিবারও বাংলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই কারনে এদিন ও আগামী দুই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে অন্যান্য জেলার তুলনায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি আগামী ১ সপ্তাহ জুড়ে থাকবে কুয়াশার দাপট। তবে তা ভোরে ও সকালের দিকেই থাকবে। বেলার দিকে রোদ উঠলে তা কেটে যাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00