Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাল ফেলতেই কোটি টাকার তেলিয়া ভোলা! দিনের আলোতেই ভাগ্য বদল

প্রকৃতির দানে জালে উঠল কোটি টাকার তেলিয়া ভোলা। টিকিট না কেটেই ভাগ্য ফিরল দিঘার মৎস্যজীবীর। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির দানে জালে উঠল কোটি টাকার তেলিয়া ভোলা। টিকিট না কেটেই ভাগ্য ফিরল দিঘার মৎস্যজীবীর। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার বিশ্বেশ্বরী ট্রলারে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন মৎস্যজীবীরা। এদিন মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ১২১টি তেলিয়া ভোলা। মাছগুলির ওজন ছিল ১৭ থেকে ১৮ কেজি। ১২১ টি মাছ একবারের জালেই ধরা পড়ায় লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা। সূত্রের খবর, দিঘার আড়তে কিছুক্ষণ আগেই কোটি টাকার বেশি দামে বিক্রি হয়েছে তেলিয়া ভোলা গুলি।

এত সংখ্যক তেলিয়া ভোলা জালে ওঠার ঘটনায় দিঘার মৎস্যজীবী তপন দাস জানিয়েছেন, ‘আজ ১০-১২ বছর কাজ করছি, এত তেলিয়াভোলা দেখিনি কোনওদিন। মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের জালে উঠেছে মাছগুলি। খুবই আনন্দের বিষয়।’ মূলত বাজারে বিক্রি হলেও তেলিয়া ভোলার পটকা গুরুত্বপূর্ণ ওষুধ তৈরির কাজে লাগে। তাই ওজন বেশি হলেই মাছের দামও বেশি হয়। পটকার সাইজ বড় হয় ও প্রচুর দামে বিক্রি হয় তেলিয়া ভোলা গুলি। সুস্বাদু তেলিয়া ভোলার চাহিদা বাঙালিদের মধ্যে থাকলেও কদর বেশি ওষুধের ব্যবসায়ীদের মধ্যে। এই বিষয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউত জানিয়েছেন, ‘এ বছরের শুরুতেই তেলিয়া ভোলার ঝাঁক ধরা পড়ার খবরে স্বভাবতই খুশি মৎস্য ব্যবসায়ীরা। এর আগে এমন আকারের তেলিয়া ভোলা ১২ থেকে ১৩ হাজারে বিক্রি হয়েছে।’

গভীর সমুদ্রেই ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় তেলিয়া ভোলা। যা ধরতেই গভীর সমুদ্রে ট্রলার নিয়ে যান মৎস্যজীবীরা।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00