Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তরুণীর প্রাণ বাঁচাতে বাংলা থেকে বিরল গ্রুপের রক্ত পাঠানো হল মুম্বইয়ে

সরকারি নিয়ম মেনে নীলরতন সরকার হাসপাতালের কাছে আবেদন জানায় আগ্রার জনসুবিধা ব্লাড ব্যাঙ্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরল গ্রুপের রক্ত পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হল উত্তরপ্রদেশে। নীলরতন সরকার হাসপাতাল থেকে বম্বে গ্রুপের রক্ত গেল আগ্রার জনসুবিধা ব্লাড ব্যাঙ্কে (BLOOD BANK)। সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে বঙ্গ থেকে উত্তরপ্রদেশে সম্ভবত এই প্রথম গেল বম্বে গ্রুপের রক্ত।

জানা গিয়েছে, নীলরতন সরকার- জনসুবিধা সহ বিভিন্ন ব্লাড ব্যাঙ্কের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ওই গ্রুপেই জনসুবিধা ব্লাড ব্যাঙ্ক আবেদন জানিয়েছিল বম্বে গ্রুপের রক্তের।  উল্লেখ্য, অ্যানিমিয়ায় আক্রান্ত এক তরুণীর চিকিৎসার জন্যই প্রয়োজন এই রক্তের।

নীলরতন সরকার হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, তাঁরা এই রক্ত পাঠাতে পারবেন। এরপরে সরকারি নিয়ম মেনে নীলরতন সরকার হাসপাতালের কাছে আবেদন জানায় আগ্রার জনসুবিধা ব্লাড ব্যাঙ্ক। 

উল্লেখ্য, সম্প্রতি রক্তের গ্রুপ নির্ণয় করার পরে নীলরতন সরকার হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছিল, এক দাতার রক্তের গ্রুপ বম্বে ও এইচ পজিটিভ। সেই রক্ত সংরক্ষণ করা হয়েছিল। ওই রক্তই রবিবার সন্ধ্যা ৭টার সময় কলকাতা থেকে বিমানে করে উত্তরপ্রদেশে পাঠানো হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00