Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেআইনি উচ্ছেদের অভিযোগ তুলে নিউটাউনে এনকেডিএ ভবন অভিযান হকারদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: নিয়ম না মেনে চলছে হকার উচ্ছেদ । এই অভিযোগ তুলে তারই প্রতিবাদে হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এনকেডিএ ভবন (NKDA Bhavan)অভিযানের ডাক দেওয়া হয় মঙ্গলবার।মঙ্গলবার দুপুরের পর নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে হকাররা জামায়েত করতে শুরু করে। প্রায় ১০০০ হকার নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করে রওনা দেয় নিউটাউন এন কে ডি এ অফিসে।

আগে থেকেই নিউ টাউন বি এ ব্লকের কাছে ব্যারিকেড করে মোতায়েন ছিল বিধাননগর পুলিশ। সেখানেই হকারদেরকে আটকে দেওয়া হয়।পরবর্তী সময় হকার সংগ্রাম কমিটির নেতৃত্বে থাকা চারজনকে NKDA অফিসে নিয়ে যাওয়া হয়, স্মারকলিপি জমা দিতে।হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ জানান, মুখ্যমন্ত্রী(CM) এবং ফিরহাদ হাকিম(Firhad Hakim) যা বলেছেন তাদের কথা অমান্য করে, নিয়ম না মেনেই চলছে হকার উচ্ছেদ।

সেই কারণে এই উচ্ছেদ যাতে বন্ধ হয় পাশাপাশি এনকেডিএ সিও’র পদত্যাগের দাবি নিয়ে আজকের এই আন্দোলন বলে জানান তিনি। এই হকারদের উচ্ছেদ অভিযান যদি বন্ধ না হয়, তাহলে তারা বৃহত্তম আন্দোলনের পথে যাবেন বলে হুমকি দিয়েছেন। এরিন এই অভিযানকে কেন্দ্র করে ছিল পুলিশের কড়া প্রহরা। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00