Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্তব্যে গাফিলতি, চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নির্মলের

অভিযোগ, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ থেকে চিকিৎসকেরা সপ্তাহে তিনদিনের বেশী কাজ করেন না। তাঁরা বেসরকারি হাসপাতালে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব হলেন রাজ্য বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি। রাজ্য সরকার বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা চালু করেছে স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিক্যাল কলেজে। কিন্তু চিকিৎসকদের গাফিলতিতে রোগীরা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত চিকিৎসকদের শোকজ করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

অভিযোগ, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ থেকে চিকিৎসকেরা সপ্তাহে তিনদিনের বেশী কাজ করেন না। অতিরিক্ত আয়ের জন্য তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে যান। আর এই নিয়ে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি। বেশ কিছু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে দীর্ঘদিন ধরে এমন ব্যবস্থা কায়েম করে রেখেছেন বলে অভিযোগ। অভিযুক্ত চিকিৎসকদের চিহ্নিত করে শোকজ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। নির্মলবাবু জানান, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। অত্যাধুনিক করে মালদহ মেডিক্যাল কলেজ গড়ে তোলা হয়েছে। এমআরআই, অডিটোরিয়ম-সহ ছাত্র ছাত্রীদের হোস্টেল, সবকিছুর ব্যবস্থা রয়েছে। তবুও পরিষেবার উন্নতি হয়নি। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিড মেডিক্যাল অ্যাসোসিয়েশন মালদহ শাখার তৃতীয় বর্ষ সম্মেলনে যোগ দিতে রবিবার মালদহে যান নির্মলবাবু। ঝটিকা সফরে এসে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আচমকা ভিজিটে গিয়ে রোগীদের অসহায় অবস্থা দেখে এই মন্তব্য করেন তিনি।

মেডিক্যাল কলেজে প্রিন্সিপাল থেকে সুপার এমনকি কোন বিভাগের মুখ্য চিকিৎসকদের এদিন দেখা পাননি তিনি। কেবল জুনিয়র চিকিৎসকরা পরিচালনা করছেন মেডিক্যাল কলেজ। তাতেই বেজায় চটে যান তিনি। এমন স্বাস্থ্য পরিষেবা  বদলানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান নির্মল মাজি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00