Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউটাউনে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: বিদেশী নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা। নিউটাউনের ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে দশজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার (Bidhannagar Cyber Crime P.S.) পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিউটাউন(Newtown) এলাকার এস্ট্রা টাওয়ারে ইনভিয়াস ওয়েব শালিউশন প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা চালু করে বিদেশি নাগরিকদের প্রতারণা করত একটি চক্র।

মূলত সুইজারল্যান্ড, নরওয়ে, আইয়ারল্যান্ড, জার্মানি সহ বিদেশি নাগরিকদের ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল মারফত কল করতো এই চক্র। সেখানে তাঁদের মাইক্রোসফট সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিতেন। কম্পিউটারে অ্যান্টিভাইরাস এবং কুইক সাপোর্ট দেওয়ার জন্য তাদের রাজি করাতেন। এরপরেই তাদের থেকে বিদেশী মুদ্রায় টাকা হাতিয়ে নিত এই চক্র। গতকাল সুত্র মারফত খবর পেয়ে  নিউটাউনের এই ভুয়ো কল সেন্টারে (Fake Call Center)হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নাম সৌমজিৎ বেতাল, আদিত্য শর্মা, অর্পিত রায়, নিখিল চৌহান, শুভম দাস, রঞ্জিত মন্ডল, সৌভিক চক্রবর্তী, আমন মিশ্র, মোহাম্মদ রাজা এবং সোমনাথ সিং। তাদের কাছ থেকে ১৯টি কম্পিউটার, তিনটি হার্ডডিস্ক (Hard Disk) সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে (Bidhannagar Court) তোলা হয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তাদের বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানা পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00