Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় গ্রেফতার চালক

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দিয়ে খুন করার ঘটনায় প্রতীম খারা অর্থাৎ ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করে আনা হল টেকনোসিটি থানায়। মোট দুজন ধৃত। একজনকে আগেই শোরুম থেকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করার পর বউবাজার এলাকা থেকে সোমবার রাতেই ঘাতক গাড়ির চালক প্রতীম খারাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে দিনভর এই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিউ টাউন এলাকা উত্তপ্ত ছিল। আন্দোলনরত পড়ুয়ারা ২৪ ঘন্টা সময় দিয়েছিল পুলিশকে। কিন্তু পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার তিন ঘন্টার মধ্যেই ঘাতক গাড়ির চালক সহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হলো বিধাননগর কমিশনারেট।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,  নিউটাউনে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আলিয়া ইনস্টিটিউট এর পড়ুয়ারা। তারা পুলিশকে অপরাধী ধরার জন্য আরও ২৪ ঘন্টা অতিরিক্ত সময় দিল। যদি পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে না পারে ,তাহলে আলিয়া ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাসের পড়ুয়ারা আগামী দিন বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে সোমবার রাতে স্পষ্ট হুমকি দেয়। এদিকে ঘাতক গাড়িটির সাথে যে গার্ডরেলের ধাক্কা লেগেছিল তার নমুনা সংগ্রহ করার জন্য ফরেনসিক টিম সোমবার সন্ধ্যায় পৌঁছয় টেকনো সিটি থানায়।টেকনোসিটি থানায় যায় ফরেনসিক আধিকারিকরা। এরপর সেখান থেকে তারা রওনা দেয় রুবির কাছে টয়োটা শোরুমে। দুর্ঘটনার ঘাতক গাড়িটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয় সেখানে। এদিকে বিশ্ব বাংলা সরণি অবরোধ করে পড়ুয়ারা।

দীর্ঘক্ষণ অবরোধ করার পর সন্ধ্যা নাগাদ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে। পুলিশের পক্ষ থেকে হ্যান্ড বাই মাধ্যমে ছাত্রদের রাস্তা অবরোধ তুলে নিয়ে জনজীবন স্বাভাবিক করার জন্য বার বার অনুরোধ জানানো হয়। নামানো হয় অতিরিক্ত বাহিনী । সময় উত্তেজনা সৃষ্টি হয় আন্দোলনরত পড়ুয়ারা পিছু হটেন। শুরু হয় দীর্ঘ আলোচনা । তারপরে এই আন্দোলনরত পড়ুয়ার া সোমবারের রাতের মত আন্দোলন আপাতত স্থগিত বলে ঘোষণা করে। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00