Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কে বড় নেতা, কে ছোট নেতা, দেখবেন না, দলীয় নেতাদের সতর্ক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের প্রচারে এসে দলীয় নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আরামবাগের সভা থেকে মমতা জানান, কে বড় নেতা, কে ছোট নেতা, দেখবেন না। মানুষের কথা ভাবুন। 

গত বিধানসভা ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল ও পুরশুড়ার মতো আসনের দখল নেয় বিজেপি। এই সব জায়গায় তৃণমূলের মধ্যে যে সাংগঠনিক সমস্যা রয়েছে, সেকথা এদিন উঠে আসে  তৃণমূলনেত্রীর কথায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, খানাকুল ও পুরশুড়ায় কিছু সমস্যা রয়েছে। স্থানীয় নেতাদের বলব কে বড় নেতা আর কে ছোট নেতা এসব দেখবেন না। মানুষের কথা ভাবুন। মানুষ হারিয়েছে আবার মানুষই জেতাবে। তৃণমূল নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বকে যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, এদিন সেকথাও পরোক্ষে বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী।

পাশাপাশি পুরনো আরামবাগ আর নতুন আরামবাগ যে অনেকটাই আলাদা, সেই কথাও মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে সিপিএম, বিজেপিকে তুলোধোনা করে তৃণমূল নেত্রী জানান, ‘সিপিএম এখন সাধু সাজে। সিপিএমের হার্মাদগুলোই এখন বিজেপি হয়েছে। এই এলাকা আমার থেকে কেউ বেশি চেনে না। গড়বেতা থেকে চমকাইতলা হয়ে আরামবাগ পর্যন্ত মাটির নীচে সুড়ঙ্গ করা থাকত। মানুষের ওপর অত্যাচার করে সেখানে ফেলে দিত। সিপিএম এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। এরা জিতলে ফের চমকাইতলা হবে। তখন আমাকে বলবেন না। আমি আপনাদের সতর্ক করলাম। আমাদের কেউ অন্যায় করলে আমি ডেকে দুটো চড় মারতে পারি। বিজেপি সেটা করবে না।‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00