Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাইবার ক্রাইম নিয়ে পড়ুয়াদের জনসচেতনতা অভিযান নিউ বারাকপুর থানার

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : এবার নিউ ব্যারাকপুরে স্কুলে গিয়ে ক্লাস নিলেন পুলিশ অফিসাররা। তথ্য প্রযুক্তির যুগে আমরা সকলেই মোবাইল ও ইন্টারনেট নির্ভরশীল। বাড়ছে সাইবার ক্রাইম(Cyber Crime)। ভিন্ন ভাবে প্রতারণার স্বীকার স্কুল পড়ুয়া থেকে বয়স্ক মানুষেরা সকলেই। কোন জিনিস কেনা থেকে মোবাইলে ফেসবুক, হোয়াটসএপ, ইস্টাগ্রামে কি ভাবে ফাঁদে পড়ে অসুবিধা পড়েন বা কখনও প্রতারিত হতে হয়। ভীতি সঞ্চার হয় বিভিন্ন ভাবে। অথবা মোবাইল গেম আবার একাউন্ট খোলা থেকে অজানা নাম্বার থেকে টাকা পয়সা লেনদেনে ও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।

সেইসব বিষয় সাইবার ক্রাইম আবার মানব পাচার নিয়ে স্কুল পড়ুয়াদের ভিন্ন ভাবে ফাঁদে পড়ে মেয়েরা । ভিন দেশে পালিয়ে যায়। ছেলে বন্ধু বা বান্ধবী দের ফাঁদে পড়ে। এরকম বহু ঘটনার সাক্ষী স্কুল পড়ুয়ারা। মানব পাচার সহ সাইবার ক্রাইম প্রতারণা নিয়ে মঙ্গলবার দুপুরে নিউ বারাকপুর থানার(New Barrackpore P.S.) উদ্যোগে কলোনি গার্লস হাইস্কুলে নবম, দশম, একাদশ শ্রেণির ছাত্রীদের মধ্যে জনসচেতনতা অভিযান নিয়ে বার্তা দেওয়া হয়। স্কুল পড়ুয়ারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সহশিক্ষিকারাও বেজায় খুশি এই ধরনের সচেতনতা প্রচারে ।

প্রজেক্টারের মাধ্যমে মানব পাচার প্রতারণার ভিন্ন তথ্য তুলে ধরে সচেতনতার বার্তা দিলেন নিউ বারাকপুর থানার এস আই সমীরণ দাস, অর্নব মিস্ত্রি প্রমুখ। ভাষন দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস। মনিকা দেবী বলেন, খুব সময়োপযোগী পড়ুয়াদের কাছে। যথেষ্ট শিক্ষনীয়। মোবাইল(Mobile) ইন্টারনেট আসক্তি হয়ে ও মেয়েরা বিভিন্ন ভাবে ফাঁদে পড়েছে। থানার ওসি সহ পুলিশ কর্মীদের অভিনন্দন কৃতজ্ঞতা। পড়ুয়ারা অনেক কিছু জানতে পারল। অজানা তথ্য। থানার উদ্যোগকে সাধুবাদ জানাই। ওই স্কুলের ছাত্রীরা এই ধরনের পুলিশ কাকুদের কাছে ক্লাস পেয়ে বেজায় খুশী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00