Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরীক্ষার্থীদের গোলাপ এবং কমলালেবু প্রদান নিউবারাকপুর পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউবারাকপুর :জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকের শেষ দিনে শনিবার পরীক্ষার্থীদের একটি করে গোলাপ ফুল ও কমলালেবু দিয়ে তাদের শুভেচ্ছা বিনিময় ও উৎসাহিত করলেন নিউবারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সুদীপ ঘোষ।শনিবার পরীক্ষার শেষ দিনে মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে(Masunda  High School) ১৮৪ জন কলোনী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের হাতে একটি গোলাপ ফুল ও কমলালেবু প্রদান করেন পুর প্রতিনিধি সহ ওয়ার্ডের সদস্যরা ।

পুর প্রতিনিধি সুদীপ ঘোষ (Sudip Ghosh)জানান, কলোনী গার্লস হাইস্কুল একটি নামকরা বিদ্যালয়ের পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানে তাদের শুভেচ্ছা বিনিময় এবং প্রীতি গোলাপ ফুল ও একটি করে কমলালেবু তুলে দেওয়া হল। তাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে তাদের উৎসাহিত করা হল।

পরীক্ষার্থীদের কথা ভেবে তাদের সুবিধার্থে এলাকায় স্যানিটাইজের পাশাপাশি অভিভাবকদের বসবার সুব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। পুর প্রতিনিধি হিসেবে এলাকায় সামাজিক দায়বদ্ধতা পালনে এই সামান্য প্রয়াস মাত্র। পরীক্ষার্থীরা পরীক্ষার শেষ দিনে এই ধরনের আপ্যায়ন পেয়ে খুব খুশি। সকলেই কাউন্সিলারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

অন্যদিকে , উত্তর ২৪ পরগনা জেলাতে চোরাপথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের জালে ধৃত দুই বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার ঘটনা। ধৃত দুই বাংলাদেশীর নাম মোহাম্মদ তারেখ ও শাহিনুর আক্তার এবং ধৃত ওই দালালের নাম মাহাসিন গাজী বসিরহাটের বাদুরিয়ার বাসিন্দা সে। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার(Gaighata P.S.) পুলিশ গাইঘাটার আমকলা পেট্রোল পাম্পের কাছে হানা দেয়।সেখান পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪১০০ বাংলাদেশি টাকা ও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শনিবার ৫দিনের নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে পুলিশ বনগাঁ মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00