মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম বিধানসভা এলাকা সহ পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাবাসীর কাছে সুখবর। এলাকার কিডনি সংক্রান্ত মরনাপন্ন রোগীদের সুবিধার কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) উদ্যোগে ঝাড়গ্রামের অত্যন্ত এলাকায় অবস্থিত নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট।

পিপিপি মডেলে(PPP Model) পাঁচ বেডের এই ডায়ালিসিস ইউনিট আগামী দিনে এলাকার দু:স্থ পরিবারের রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতরের। নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার দেবাশীষ মাহাতো,নয়াগ্ৰাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শান্তনু টুডু প্রমুখ।পিপিপি মডেলে চলবে এই ডায়ালিসিস ইউনিট(Dialysis Unit)।

মোট পাঁচ বেডের মধ্যে এদিন প্রথম দিনে একজন রোগীকে দিয়ে পরিষেবা চালু হয়েছে। নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল মুলত ঝাড়গ্ৰামে(Jhargarm) জেলা তথা জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এলাকার মুমুর্ষু রোগীদের কাছে ডায়ালিসিস এর মতো উন্নত চিকিৎসা দূর অস্ত।তবে এই পরিষেবা আগামী দিনে অনেক গরীব পরিবারের রোগীর জীবন বাঁচাবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। জঙ্গলমহলের বুকে নিঃসন্দেহে এক বড় উদ্যোগ স্বাস্থ্য দফতরের। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]