অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবক ও ভারতীয় দালালকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নওদা: গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নওদা থানার পুলিশ চাঁদপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে একটি বাড়ি থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক ও স্থানীয় এক দালালকে(Broker) গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে বাংলাদেশের যুবকের নাম আরিফ খান (বাড়ি – খুলনা জেলার খুলনা থানা এলাকা) এবং ভারতীয় দালালের নাম শাহাজামাল শেখ (বাড়ি – নওদার চাঁদপুর গ্রাম)।

অভিযানের সময় পুলিশ প্রথমে বাড়ির মালিক সহ এক যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের মধ্যে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ওই বাড়ির মালিক শাহাজামাল শেখকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় আরিফ খান স্বীকার করে যে, সে কোনো পাসপোর্ট বা বৈধ নথি ছাড়াই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।

শনিবার সকালে ধৃতদের বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। এ ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে একাধিক অনুপ্রবেশকারীকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। জোরদার চলছে নজরদারি। দিনের পাশাপাশি রাতেও পুলিশ সজাগ রয়েছে অনুপ্রবেশকারীদের রুখতে।রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জোরালো আলো লাগানো হয়েছে। বিএসএফের(BSF) পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন তাদের টহলদারী ও নজরদারি বাড়ানো হয়েছে।এর ফলেই একের পর এক অনুপ্রবেশকারী ভারত ভূখণ্ডে প্রবেশ করলেই ধরা পড়ছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]