Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেরামতির জন্য বন্ধ রাখা হবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু

সেইমতো সমস্ত ধরনের গাড়ি চলছিল। কিন্তু আগামীকাল জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সেতু মেরামতির জন্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এক্সপ্যানশন জয়েন্টে’ সমস্যা দেখা দিয়েছে তাই আগামী দু’দিন বন্ধ থাকবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। সড়কপথে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার একমাত্র মাধ্যম হল এই সেতুটি। কিন্তু মেরামতির জন্য আগামী দু’দিন বন্ধ রাখা হচ্ছে এই সেতু। রবিবার নদিয়া জেলাশাসকের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। জেলা শাসকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভাগীরথী নদীর উপর গৌরাঙ্গ সেতুতে একটি ‘এক্সপ্যানশন জয়েন্ট’-এ সমস্যা দেখা দিয়েছে। সেই স্থানে মেরামতির জন্য সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত গৌরাঙ্গ সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ আগামী ১-২ তারিখ বন্ধ থাকবে ভারি ও মালবাহী কিংবা যাত্রীবাহি যান চলাচল। তবে প্রাইভেট গাড়ি, অ্যাম্বুল্যান্স ও প্রশাসনিক ছোট গাড়ি চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

গত ২০ অক্টোবর সকালে হঠাৎ করেই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, সেতুটি অনেকখানি বসে গিয়েছে। ঝুঁকি এড়াতে তৎক্ষণাৎ নবদ্বীপ থানার পুলিশ গৌরাঙ্গ সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয়। তারপরেই নবদ্বীপ থানার আইসি বিষয়টি পূর্ত দফতরে জানান। সেখান থেকে ইঞ্জিনিয়ার আসে ও সেতুটি ভালোভাবে পরীক্ষা করে। তখনই দেখা যায় সেতুর নীচে একটি স্প্রিং বসে গিয়েছে ও সেটি ভেঙেও গিয়েছে। তাই দ্রুত মেরামতির জন্য সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর ও জেলা প্রশাসন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর ছুটির পর এই সেতুর মেরামতি করা হবে। তবে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেন আগের মতই কিছুদিন গাড়ি চলবে।

সেইমতো সমস্ত ধরনের গাড়ি চলছিল। কিন্তু আগামীকাল জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সেতু মেরামতির জন্য। ছাড় দেওয়া হয়েছে কেবল ছোট গাড়ি, অ্যাম্বুল্যান্স সহ প্রশাসনিক আধিকারিকদের ছোট গাড়ি। সোম ও মঙ্গলবার গৌরাঙ্গ সেতুর স্প্রিং মেরামতের কাজ হবে বলে প্রশাসন সূত্রে খবর। তবে সপ্তাহের প্রথম দু’দিন কৃষ্ণননগর-বর্ধমানের অন্যতম পথ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী যে বিপাকে পড়বেন তা বলা বাহুল্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00