নিজস্ব প্রতিনিধি,নাকাশিপাড়া: নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বিল্লগ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের এলাকায় মসজিদ কমিটির পক্ষ থেকে একটি পোস্টার(Poster) লাগানোকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি এলাকায় বিভিন্ন রকমের ডিজে(DJ) বাজানোর জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়েন তাদের ওই এলাকায়। সেই কারণে মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মতো একটি পোস্টার আটকে গান-বাজনা নিষিদ্ধ ফতোয়া জারি করে। আর এখান থেকেই বিতর্ক শুরু হয়।
বিতর্ক হলেও বোর্ড লাগানো বিষয়ে এলাকাবাসী বলছে একদিক থেকে ঠিকই করেছেন।কারণ হিসাবে তারা দেখিয়েছেন চারিদিকে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলছে তারমধ্যে উচ্চস্বরে মাইক বাজিয়ে গান বাজনা না করাই ভালো। যদিও অন্য এক অংশের মতামত, মাইক কিংবা শব্দ যন্ত্রের কথা উল্লেখ নেই সেখানে সরাসরি গান বাজনার কথাই বলা হয়েছে।যদিও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে যথেষ্টই হইচই পড়ে গেছে।লেখিকা তসলিমা নাসরিন(Taslima Nasrin) আবারও সোচ্চার হয়েছেন বাংলাদেশীয় মৌলবাদ এ দেশে মাথাচারা দেওয়ার আশঙ্কায়।
যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই নোটিশ বোর্ড রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক থামছে না কিছুতেই। গ্রামবাসীদের মধ্যে থেকে একাংশ স্পষ্ট অভিযোগ এনেছে বাংলাদেশি মৌলবাদীদের ঘরানা অনুসরণ করে নাকাশিপাড়ায়(Nakashipara) নানা ধরনের সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে চাইছে সেখানে কিছু মানুষজন। বহিরাগত মানুষজনের আনাগোনা ও বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রশাসন সেভাবে কোন ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে এই দুষ্ট চক্রকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।