নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটীর দুই স্বর্ন ব্যবসায়ীর থেকে ২৮০ গ্রাম সোনা নিয়ে চম্পট মহারাষ্ট্রের(Maharastra) বাসিন্দা এক যুবক। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক পাঁচ মাস হল নৈহাটীতে এসে পরিবার নিয়ে বসবাস করছিল। নৈহাটীর পাঁচ নম্বর বিজয়নগর অঞ্চলের একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। সোনা কেনা বেচা ও গালাইয়ের ব্যবসা করত সে। শনিবার পরিবার সমেত যুবক পালিয়েছে। এই বিষয়ে নৈহাটী স্বর্ন ব্যবসায়ী সমিতির (Naihati Swarna Babsyai samiti)একাংশ জানিয়েছেন ক্যানিংহাম রোডের স্বর্ন ব্যবসায়ী সুজন পাল ২২০ গ্রাম সোনা ওখানে রবি পাল ৬০ গ্রাম সোনা গলানোর জন্য তাকে দিয়েছিল। যদিও সুজন পাল(Sujan Pal) এই নিয়ে কিছু বলতে নারাজ। ক্যামেরা দেখেই সে দৌড়ে পালিয়ে যায়।
এতেই প্রশ্ন উঠেছে সোনা চুরি যাওয়া নিয়ে স্বর্ন ব্যবসায়ী কার ভয়ে চুপ। প্রশ্ন আরো এভাবে ভিন রাজ্য থেকে আসা এক ব্যক্তি কার ছত্রছায়ায় এখানে ব্যবসা ফেদে বসেছিল। সোনা চুরি কান্ডে নৈহাটী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখানে যেসব সোনার দোকানে ওই যুবকের যাতায়াত ছিল সেখানে পুলিশ তদন্ত করতে যাচ্ছে। ওই সোনার দোকানগুলিতে কি ধরনের সোনা কেনাবেচা হতো তা যাচাই করছে পুলিশ।
সোনা কেনাবেচাতে বৈধ রশিদ থাকতো কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। ভিন রাজ্যের থেকে এসে ওই এলাকায় কি করে সোনার দোকানগুলিতে চক্র গড়ে তুলছে তা খতিয়ে দেখছে পুলিশ।ওই এলাকায় বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যেখানে ওই যুবক ভাড়া থাকতো সেই আস্তানাতেও হানা দিয়েছে পুলিশ। ভিন রাজ্যের পুলিশের সাথেও যোগাযোগ স্থাপন করছে নৈহাটি পুলিশ।