ভাইফোঁটার প্রাক্কালে গাছকে ফোটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা সমাজে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: প্রকৃতির এক অনন্য সৃষ্টি গাছ৷ সেই গাছ ব্যাতিত এই পৃথিবীতে মানুষের জীবন আক্ষরিক অর্থেই বিপন্ন৷ গাছ সহ এই প্রকৃতি পরিবেশকে বাঁচাতে না পারলে সমগ্র প্রানীকূল ধ্বংস হয়ে যাবে৷ তাই গাছের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষে প্রতিবছরের মতন এবছরও ভাতৃদ্বিতীয়া উপলক্ষে নদিয়ার যুগবার্তা পরিবারের উদ্যোগে আয়োজন করা হয়েছে অভিনব গাছফোঁটার৷ শনিবার ২রা নভেম্বর, নদিয়ার শান্তিপুরের(Shantipur) গলায়দড়ি বটতলায় নদিয়ার যুগবার্তা(Yugabarta) পরিবারের ব্যবস্থাপনায় বটবৃক্ষকে চন্দনের ফোঁটা দেওয়া হয় ৷

সাথে ধান, দূর্বা ঘাস দিয়ে গাছের দীর্ঘায়ূ কামনা করে মিষ্টি মুখ করানো হয়৷ ঠিক আমাদের বোনেরা যেভাবে ভাইয়ের মঙ্গল কামনা করেন এখানেও ভাইজ্ঞ-বোনেরা গাছের মঙ্গল কামনা করেন৷ গাছের কপালে ফোঁটা দিয়ে তারা বলেন যে, “গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ দস্যুদের দুয়ারে পড়লো কাঁটা”৷ সত্যিই গাছ দস্যুদের দূয়ারে কাঁটা পড়লো কিনা তা জানেন না অনেকেই৷ তবু গাছকে কেন্দ্র করে যে, আবেগ সেই আবেগ সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা৷ এ প্রসঙ্গে অভিনেতা, কৌতুক শিল্পী, ‘ভক্তভানু’ অনুপম সরকার জানান যে, তারা গোবিন্দপুরের গলাইদড়ি বটতলা সহ বিভিন্ন জায়গায় গাছের গায়ে মোটামোটা পেরেক পুঁতে লাগানো পোস্টার, হোর্ডিং, ব্যানার খুলে গাছগুলিকে দৃষ্টনন্দন করে তুলেছেন ৷

সেই কাজের ধারাবাহিকতা রাখার জন্য এবার গলাইদড়ি বটতলার প্রাচীন একটি বটবৃক্ষকে ফোঁটা দিয়েছেন৷ শান্তিপূর সাহিত্য পরিষদের সম্পাদক সুশান্ত মঠ বলেন যে, স্থানীয় মানুষকে সচেতন করার জন্যই তারা এমন উদ্যোগ নিয়েছেন৷ নদিয়ার যুগবার্তা পরিবারের সম্পাদক সঞ্জিত কাষ্ঠ বলেন যে, তারা পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন সময় আক্রান্ত হয়েছেন৷ কিন্তু তাতে দমে না গিয়ে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্যই গাছফোঁটার আয়োজন করে আসছেন দীর্ঘ ৯ বছর থেকে ৷

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]