Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪৩ বৎসর ধরে বৃহস্পতিবার মৌনব্রত ,তাই প্ল্যাকার্ড হাতে প্রচারে প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মৌনব্রত পালন করেন তিনি। দল তাকে এবারের পঞ্চায়েতে প্রার্থী করেছে। দল বৃহস্পতিবার থেকে প্রচারে নামার নির্দেশ দেয় । তাই কথা না বলে হাতে প্ল্যাকার্ড নিয়ে মানুষের দরজার দরজাতে প্রচারের প্রথম দিন ভোট ভিক্ষা করতে দেখা গেল তৃণমুল প্রার্থীকে। ঘটনাস্থল নদিয়া জেলার নবদ্বীপ(Nabwadip)।

 

প্রায় ৪৩ বৎসর ধরে প্রতি বৃহস্পতিবার মৌনব্রত পালন করে আসছেন নবদ্বীপ বিধানসভার গ্রাম পঞ্চায়েত এলাকার এবারের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী তরুণ সাহা। ১৩৫ নম্বর বুথের তৃণমূল প্রার্থী তরুণ সাহা নিজে মৌনব্রত পালন করলেও প্রচারে তার সহযোগীরাই তরুণ সাহার(Tarun Saha) হয়ে ভোট ভিক্ষে চাইছে । তরুণ বাবুর সাথে থাকা তৃণমূল কর্মীরা রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছে গ্রামগঞ্জের মানুষের মধ্যে। নিজে মৌনব্রত পালন করছেন, কথা বলতে পারছেন না আর তাই হাতে প্ল্যাকার্ড নিয়ে মানুষকে বোঝাচ্ছেন আজ “বৃহস্পতিবার মৌনব্রত(No Talk) নিয়ে প্রচারে বেরিয়েছি আপনাদের আশীর্বাদই একমাত্র কাম্য জোড়া ফুল চিহ্নে ভোট দিন”।

এভাবেই প্রচারের একটি দিনও নষ্ট না করে তরুণ সাহা বৃহস্পতিবার মৌনব্রত নিয়েও মানুষের দরজায় দরজায় যান ভোট চাইতে। নিজে কথা বলছেন না অথচ ইশারা করে জোড়া ফুল চিহ্নে ভোট দিতে আবেদন করছেন। সাথে থাকা সহযোগীরাই সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00