দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নবদ্বীপে বিজেপি নেতা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রামসীতা পাড়া থেকে জেলা BJP নেতাকে গ্রেফতার করে বুধবার দুপুর প্রায় দেড়টা নাগাদ আদালতে পেশ করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত ওই অভিযুক্ত নেতার নাম নবীন চক্রবর্তী(Nabin Chakraborty)।তার বাড়ি নবদ্বীপ পৌরসভার রামসীতা পাড়া এলাকায়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার সকালে রামসীতা পাড়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।এরপর তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা,মারধর,হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে পেশ করা হয় নবদ্বীপ আদালতের(Nabwadip Court) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায়,গত বছর ১২ ডিসেম্বর BJP নদিয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহ-সভাপতি নবীন চক্রবর্তী দলীয় এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।এই ঘটনার প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধর ও হুমকি দেয় বলে অভিযোগ।এরপর মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা ওই নেত্রী নবদ্বীপ থানায় অভিযুক্ত নবীন চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে শহরের রামসীতাপাড়া(Ramsitapara) থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত বিজেপি নেতা নবীন চক্রবর্তী বলেন, বর্তমানে ভালো রাজনীতি করার কোনো যুগ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই। এটা আমার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র।তবে এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের জেলা নেতা তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান (Nabwadip Municipality Chairman) বিমান কৃষ্ণ সাহা। তিনি বলেন ,কি হয়েছে ঘটনা তা আমার সম্পূর্ণ জানা নেই। এটা কোন একজন মহিলা অভিযোগ দায়ের করেছেন। কি ঘটেছে তাও আমি জানিনা। তবে আমরা চাই সমাজে নোংরামি বন্ধ হোক। কেউ কারো বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে থাকে সেটাও কাম্য নয়। অন্যদিকে, অভিযোগকারী ওই বিজেপি নেত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চান নি।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]