খবরের কাগজ দিয়ে ৩ ফুটের গণপতির মূর্তি তৈরি করে নজর কাড়লেন নবদ্বীপের শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতে এবার পুরোনো খবরের কাগজ দিয়েই প্রায় তিন ফুট উচ্চতার মূর্তি তৈরি করে তাক লাগালেন নবদ্বীপের শিল্পী শিবশংকর সাধুখাঁ(Sib Sankar Sadhukha)।নবদ্বীপ শহরের ২৪ নং ওয়ার্ডের তেঘড়িপাড়ার সুধাংশু চ্যাটার্জি লেনের(Sudhansu Chatterjee Lane) বাসিন্দা শিবশংকর বাবু। পেশায় তিনি একজন অঙ্কন শিল্পী ও শিক্ষক । পাশাপাশি তার একটি নেশাও রয়েছে, যেমন পুরনো খবরের কাগজ অথবা সোলা দিয়ে বিভিন্ন ঠাকুর সহ মনিষী এবং জীবজন্তুুর মূর্তী তৈরী করেন। আর এবারের গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতে খবরের কাগজ দিয়েই বানিয়ে ফেললেন প্রায় তিন ফুট উচ্চতার গণেশ মূর্তি(Ganesh Idol)।

শিল্পী জানান, এই কাজটি করতে তার সময় লেগেছে ছয় মাস । জানা গিয়েছে, তিনি ছোট বেলা থেকেই বিভিন্ন মডেলিং শিল্পের প্রতি তার ঝোঁক ছিল।পরবর্তী সময়ে নেশাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। শিল্পীর কথায় জানা গিয়েছে যখন যা মনে আসে তখনই এই ধরনের ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি করে ফেলেন আশ্চর্য জনক চোখ ধাঁধানো জিনিস পত্র। তবে তার সঙ্গে ছায়া সঙ্গী হিসাবে সংসার সামলে সহযোগিতা করেন স্ত্রী ইন্দিরা সাধুখাঁ।

সম্প্রতি তার এই শিল্পকলায় বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ।জাতীয় পুরস্কারের পেয়েছেন।
শিল্পী শিবশংকর বাবু দাবী করেন, এই পেপার ম্যাসি বা কাগজের মন্ড শিল্পকলায় এই ধরনের গণেশজীর মূর্তী দেশ সহ সারা পৃথিবীতেও নেই।বর্তমানে সরকারি বিভিন্ন কর্মশালাতেও শিব শংকর বাবু প্রশিক্ষন দেন বলেও জানা যায়। আগামী দিনে এই শিল্পকলার প্রসার ঘটুক এটাই তার ও তার স্ত্রীর একান্ত ইচ্ছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]