Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্যসাথীতে আরও জোর, হয়রানি রুখতে পরামর্শদাতা নিয়োগ করবে রাজ্য

এই পদ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিককে। প্রসঙ্গত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৫ নার্সিংহোমের বিরুদ্ধে চলছে সিআইডি তদন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী (SWASTHYA SATHI)। রোগী ও তাঁদের পরিবারের হয়রানি আটকাতে বিশেষ নজর দিয়েছে নবান্ন (NABANNA)। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যে গঠন করা হয়েছে বিশেষ নজরদারি কমিটি। জেলায় জেলায় গঠন করা হয়েছে নজরদারি কমিটি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভায়া বিমা সংস্থা নয়, সরকার সরাসরি স্বাস্থ্যসাথীর টাকা দেবে হাসপাতালকে। এরপর আরও একধাপ এগিয়ে আরও একটি মানবিক উদ্যোগ নিল রাজ্য।

নবান্নের সিদ্ধান্তে এই প্রকল্পে নিয়োগ করা হচ্ছে পরামর্শদাতা (ADVISOR)। এই পদ দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিককে। রোগী হয়রানি  রুখতেই এই নয়া উদ্যোগ। এক শ্রেণির আখের গোছানো, দায়িত্ব নিতে না চেয়ে রেফার করা- প্রভৃতি অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত রাজ্যের। লক্ষ্য, সমস্যার দ্রুত সমাধান। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠক করেছিলেন জেলাশাসকদের সঙ্গে। সেখানেই নির্দেশ, এবার বেনিয়ম চোখে পড়লে শুধু জরিমানা নয়, নিতে হবে কড়া পদক্ষেপ। প্রসঙ্গত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৫ নার্সিংহোমের বিরুদ্ধে চলছে সিআইডি তদন্ত। উল্লেখ্য, এই প্রকল্পে বেনিয়ম হলে বাতিল হতে পারে নার্সিংহোমের লাইসেন্স।

নবান্ন সূত্রে খবর, এই পদে বসছেন প্রাক্তন আইএএস আধিকারিক সুতীর্থ ভট্টাচার্য। তাঁর সঙ্গে যোগাযোগ থাকবে জেলা ও রাজ্যের নজরদারি কমিটির। চলবে সারপ্রাইজ ভিজিট। নিয়মিত যোগাযোগ রাখা হবে জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারদের সঙ্গে। অন্যদিকে মুখ্যসচিবের সঙ্গেও নিয়মিত যোগাযোগ থাকবে তাঁর। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে দেখবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00