অস্ত্রোপচারের সময়েই চিকি‍ৎসকের উপরে হামলা, ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদ হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারের ভেতরে চিকিৎসককে কাঁচি দিয়ে মারধোরের অভিযোগ। হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে একটি মারামারির ঘটনায় এক যুবককে জলঙ্গীর(jalangi) মাঠপাড়া থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রপচার চলাকালীন ডাক্তারের ওপর কাঁচি নিয়ে চড়াও হয় ওই যুবক। এই ঘটনায় একজন সিনিয়র রেসিডেন্ট গুরুতর আহত হয়েছেন। ওই যুবক মানসিক বিকারগ্রস্ত বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে(Murshidabad Medical Hospital) তার চিকিৎসাও চলছে।

এই ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অমিত দা জানিয়েছেন ,ওই পেসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এলে সঙ্গে সঙ্গেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক ও জানতেন না যে উনি মানসিক বিকারগ্রস্ত তারপরেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। অন্যদিকে,বর্ধমান মেডিকেল কলেজে পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব।নতুন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল(Bardhaman Hospital) পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণস্বরূপ নিগম। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রিন্সিপাল, সিএমওএইচ, মেডিকেল কলেজের সুপার সহ অন্যান্য আধিকারিকরা।বৈঠকে মেডিকেল কলেজের বিভিন্ন নতুন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য সচিব জানান, মেডিকেল কলেজে বেশ কিছু নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। বিশেষ করে ক্যান্সার সেন্টার তৈরির কাজ জোরকদমে চলছে।

পাশাপাশি স্বাস্থ্যসাথী(Sasthyaswathi)প্রকল্পের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ করা হয়েছে।আলোচনা শেষে প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম সরাসরি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, “নতুন ক্যান্সার সেন্টার তৈরির কাজ এগোচ্ছে, আমি নিজে অগ্রগতি পর্যবেক্ষণ করব। এছাড়াও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে”।এদিন বর্ধমান মেডিকেল কলেজ থেকে বেরিয়ে বর্ধমানের অনাময় হাসপাতালে পরিদর্শন করেন তিনি।এই পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে নতুন উদ্যোগ বাস্তবায়নের আশা দেখা দিয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]