Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়ঞার দু’ বারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক হাত শিবির ছেড়ে সামিল তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি,বড়ঞা: না থাকলেন অনুব্রত মণ্ডল। না থাকলেন জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের বড়ঞার ২ বারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক তৃণমূলে যোগ দিল অপূর্ব সরকারের হাত ধরে। জল্পনার অবসান ঘটিয়ে রবিবার (৯ মার্চ) জাতীয় কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ঞার প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক। ২০১১ সাল থেকে ২১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় বড়ঞা বিধানসভার জাতীয় কংগ্রেসের বিধায়িকা ছিলেন তিনি।  যদিও ২০২১ সাল থেকে রাজনীতির ময়দানে তাকে আর দেখা যায়নি ।

মুর্শিদাবাদের কান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত তৃণমূলের সভায় ঘাসফুল চিহ্নের দলীয় পতাকা হাতে তুলে নেন প্রতিমা রজক ।তার হাতে দলের পতাকা তুলে দেন কান্দির বিধায়ক তথা বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সহ বড়ঞা ব্লক দক্ষিণ চক্রের সভাপতি গোলাম মোর্শেদ ও উত্তর চক্রের কনভেনার মাহে আলম। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপূর্ব সরকার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রতিমা রযককে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য এবং তাদের সেই নির্দেশ মতোই আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পূর্ণ হয়। তবে এদিনের এই যোগদান সভায় দেখা যায়নি বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। এমনকি দেখা যায়নি বড়ঞা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকেও । উল্লেখ্য মাস খানেক থেকেই মুর্শিদাবাদ জেলার এই বড়ঞা বিধানসভাটি নিয়ে তৃণমূলের অন্দরে চলছিল গোষ্ঠী কোন্দল।

কে ফোটাবে বড়ঞায় ঘাসফুল একদিকে জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার ও তার নেতৃত্ব অপরদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল(Anubrata Mandal) ও বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এই দুই গোষ্ঠীর কোন্দল মেটাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলতে শোনা যায় বড়ঞা বিধানসভার নির্বাচনী সমস্ত দিক দেখবেন অনুব্রত মণ্ডল। কার্যত মুর্শিদাবাদ জেলার মধ্যে এই বিধানসভাটি হলেও এই জেলার নেতৃত্বদের উপর কী তাহলে ভরসা হারাচ্ছে উচ্চপদস্থ নেতৃত্বরা। এই প্রশ্ন যখন উঠেছিল তারই মাঝে দেখা গেল বড়ঞার দুই দুবার এর এই প্রাক্তন বিধায়িকাকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করাতে এখন প্রশ্ন তবে কি বড়ঞা বিধানসভায় আর নির্বাচনে টিকিট পাবে না জীবন কৃষ্ণ সাহা ।এবার কি তাহলে প্রতিমার রজক পাচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিট। এই প্রশ্নে জল্পনা কল্পনা শুরু হয়েছে বড়ঞার রাজনৈতিক মহলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00