Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমিল শিক্ষিকা, ৩ বছর ধরে ছাত্রীদের জন্য স্বেচ্ছাশ্রম অবসরপ্রাপ্ত ২ শিক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কুল থেকে অবসর নিয়েছেন ১০ বছরের বেশি। কিন্তু ভালোবাসার তাগিদে বিগত ৩ বছর ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছেন মুর্শিদাবাদের ২ অবসরপ্রাপ্ত শিক্ষক। সুপ্রিম নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর তাঁদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শিক্ষক-শিক্ষিকাদের স্বেচ্ছাশ্রম দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। সরকারি স্কুলে সুষ্ঠু পঠনপাঠনের স্বার্থেই এই আবেদন জানিয়েছেন তিনি।

এই পরিস্থিতিতেই উঠে এসেছে মুর্শিদাবাদের একটি হাইস্কুলের ছবি। গত তিন বছর ধরে মুর্শিদাবাদের বেলডাঙা-২ ব্লকের সোমপাড়া গার্লস হাইস্কুলে স্বেচ্ছাশ্রম দিয়ে চলেছেন অবসরপ্রাপ্ত দু’জন প্রধান শিক্ষক। ২০১২ সালে বেলডাঙা পশ্চিমচক্রের মহৎপুর প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নিয়েছিলেন সাধন কুমার কর্মকার। দ্বিতীয় জন শেখ কামালউদ্দিন, ২০১৪ সালে বেলডাঙা পশ্চিমচক্রের মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নিয়েছিলেন। তাঁরাই মুর্শিদাবাদের একটি হাইস্কুলে স্বেচ্ছাশ্রম দিয়ে চলেছেন।

জানা গিয়েছে, ওই স্কুলে তিনজন স্থায়ী শিক্ষিকার সঙ্গে ছিলেন পাঁচজন পার্শ্বশিক্ষিকা। নিয়োগ বাতিলে চাকরিহারাদের মধ্যে এই স্কুলের ১ জনের নাম রয়েছে। তারমধ্যে অন্যতম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তথা ভৌতবিজ্ঞান শিক্ষিকা পায়েল বৈরাগ্য। চাকরি বাতিলের পর থেকে তিনি স্কুলে আসছেন না।

সূত্রের খবর, এই স্কুলে স্থায়ী শিক্ষিকা ছিলেন ১৬ জন। ২০২১ সালে উৎসশ্রী প্রকল্পের আওতায় নিজেদের সুবিধের জন্য ১৩ শিক্ষিকা বদলি নিয়েছেন। এরজেরে স্কুলে শিক্ষক-সঙ্কট দেখা যায়। তারপরই এগিয়ে এসেছেন অবসরপ্রাপ্ত ২ শিক্ষক। স্থানীয়দের নিয়ে স্কুল পরিচালন সমিতি বৈঠক করে স্কুলের স্বার্থে স্বেচ্ছায় নিয়মিত ক্লাস নিতে রাজি হয়। ২০২২ সাল থেকে তাঁরা টানা ক্লাস নিয়ে চলেছেন।

জানা গিয়েছে, সাধন কুমার কর্মকার ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ইংরেজি পড়ান। শেখ কামালাউদ্দিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাংলা ছাড়াও অঙ্ক, ভূগোল পড়ান। পরীক্ষার খাতাও দেখেন। তারা জানিয়েছেন,  মেয়েদের পড়াশোনার যাতে ক্ষতি না-হয়, তারজন্যই স্বেচ্ছাশ্রম দেন। নতুন শিক্ষিকা নিয়োগ করে দ্রুত সমাধান বের করুক সরকার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00