Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্য দিবালোকে গুলি বৃষ্টি, খুন তৃণমূল নেতা

দুষ্কৃতীরা এসেছিল ২টি মোটর সাইকেলে করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন (MURDER) করা হল তৃণমূল নেতাকে। গুলি বৃষ্টিতে ঝাঁঝরা করে দেওয়া হল তাঁকে। নদীয়া জেলার হাঁসখালির এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

শুক্রবার সকালে হাঁসখালি থানার বড়চুকড়ি এলাকার ঘটনা। মৃত ওই নেতার নাম আমোদ আলি বিশ্বাস। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বগুলা বড়কুচড়ি বাজার এলাকায় একটি চা দোকানে বসে চা খাচ্ছিলেন আমোদ। তখনই সেখানে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। প্রসঙ্গত, মৃত ছিলেন ওই এলাকার দলীয় অঞ্চল কমিটির সহ সভাপতি।

খবর, দুষ্কৃতীরা এসেছিল ২টি মোটর সাইকেলে করে। ঘটনার পরে দেহ উদ্ধার করে আমোদের দেহ বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, তৃণমূল নেতা মৃত।  

খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00