Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইংলিশবাজারে নেশা মুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: নেশা মুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশবাজার থানার মিল্কি এলাকায়। ইতিমধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে মিল্কির ওই নেশা মুক্তি কেন্দ্রের নামে থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে ,মৃত ওই যুবকের নাম এমডি ফিরোজ আকতার। বয়স ৩৫।

গত শনিবার রাত সাড়ে দশটা নাগাদ মিল্কির একটি নেশা মুক্তি কেন্দ্রে ওই যুবককে ভর্তি করা হয়। এরপর রবিবার রাত এগারোটা নাগাদ পরিবারের লোকেরা খবর পায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তাদের ছেলের। মৃত যুবকের পরিবারের অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে তাদের পরিবারের ছেলেকে।

এই ঘটনায় সোমবার সকালে ইংলিশবাজার থানায়(Englishbazar P.S.) হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ দায়ের করা হয়। যদিও এই বিষয়ে হোম কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে মিল্কির ওই নেশা মুক্তি কেন্দ্রে তালা মারা রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00