Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগদার নাটাবেরিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: কুপিয়ে খুনের অভিযোগ উঠলো বাগদার নাটাবেরিয়া কুজারবাগী সরদার পাড়া এলাকায় । ঊষা বালা নামের এক মহিলার অভিযোগ তার প্রতিবেশী অঘোর বিশ্বাস আজ সকালে তার স্বামীকে কুপিয়ে খুন করে । মৃত ব্যক্তির নাম রঞ্জিত বালা । মৃত ব্যক্তির স্ত্রী ঊষা বালা বলেন, অঘোর বিশ্বাস তাদের প্রতিবেশী । তিনি এও বলেন, অঘোর বিশ্বাস সন্দেহ করতো যে তার স্ত্রীর সাথে আমার স্বামীর সম্পর্ক আছে, ফোনে কথা বলতো । এই নিয়ে আজ সকালে বচসা বাঁধে এবং তার স্বামী রঞ্জিত বালাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে অঘোর বিশ্বাস(Aghor Biswas) । রঞ্জিত বালার বুকে এবং হাতে গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান । এরপর তার স্ত্রী তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । এরপর বাগদা থানায়(Bagda P.S.) খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে ।

মৃত রঞ্জিত বালার মেয়ে মৌসুমী বালা(Mousumi Bala) বলেন, আমি এখানে থাকি। চার দিন হলো বাড়িতে আছি । সকালে ঘরে ছিলাম। বাবা বাড়ির উঠোনে মুরগির খাঁচা তৈরি করছিলেন । ঘরের ভেতর থেকে শুনতে পাই মা চিৎকার করছে ।বাইরে এসে দেখি বাবার বুকে হাতে আঘাতের চিহ্ন ।পাশে ধারালো অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অঘোর বিশ্বাস এরপর সে পালিয়ে যায় । এলাকার কয়েকজন মিলে বাবাকে হাসপাতালে নিয়ে যায় ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে অঘোর বিশ্বাস রঞ্জিত বালার(Ranjit Bala) প্রতিবেশী । গ্রামের সবার সাথেই ও এই ধরনের আচরণ করে । কিছু হলেই দা দিয়ে কোপাতে আসে । এর আগেও এলাকায় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এমনকি নিজের শশুর শাশুড়িকেও কুপিয়েছে ।ঘটনার পর উত্তেজিত এলাকার বাসিন্দারা অঘোর বিশ্বাসের বাড়ি ভাঙচুর করে ৷ পালিয়ে যায় সে। যদিও পড়ে, বাগদা পুলিশ(Bagda Police) তাকে আটক করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00