Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনেকদিন পর কেষ্ট’দা ফিরেছে , তাই কিছু মানুষের বেশি উচ্ছ্বাস : শতাব্দী রায়

Share:

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি:অনেকদিন পর কেষ্টদা ফিরেছে। এবার কিছু মানুষের বেশী উচ্ছাস রয়েছে, কিছুজন কম রয়েছে। সেই মিলিয়েই অশান্তি হচ্ছে হয় তো। এই অশান্তি থাকবে না মিটে যাবে। বৃহস্পতিবার চন্দ্রনাথ সিনহার পার্টি অফিস অনুব্রত মণ্ডলের লোকজন দখল করার অভিযোগ প্রসঙ্গে এভাবেই প্রকাশ্যে মন্তব্য করেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়(MP Satabdi Roy)। শুক্রবার বীরভূমের সিউড়ি ১ ব্লকের আলুন্দ পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায়। সেখানেই একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বৃহস্পতিবারের অশান্তি নিয়ে জিজ্ঞেসা করেন, বোলপুরে অনুব্রত মণ্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার(Chandranath Sinha) অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে ? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ” অনেকদিন পর কেষ্ট দা ফিরেছে। এবার কিছু মানুষের বেশী উচ্ছাস রয়েছে, কিছুজন কম রয়েছে। সেই মিলিয়েই অশান্তি হচ্ছে হয় তো। শতাব্দি রায় আরো বলেন চন্দ্রনাথ সিনহা ও অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) দুজনে তো ভালো বন্ধু। দুজনেই তো একই। প্রকাশ্যে তাদের মধ্যে এই লড়াই বা লবি আছে বলে আমার জানা নেই।”

শুক্রবার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শতাব্দীর রায় বলেন, ১৫ বছর ধরে বীরভূমের মানুষ আমাকে যেমন বিশ্বাস করেছে তেমন আমিইও তেমন কোন কাজ করিনি যাতে মানুষের বিশ্বাস ভঙ্গ হয়। আমি মানুষের জন্য উন্নয়নের কাজ করতে চাই কিন্তু অনেক সময় এমপি ল্যান্ডের টাকা যা পাওয়া যায় তা সবকটি বিধানসভার মধ্যে ভাগ করলে তার পরিমাণ অনেক কম হয়ে দাঁড়ায়। তবে নির্বাচনের সময় যে যে গ্রামে আমি যাইনি বা গিয়ে পৌঁছতে পারিনি সেইসব গ্রামে আমি যাব। সব গ্রামে সব মানুষের সাথে কথা বলব তাদের কি দাবি অভিযোগ সব শুনবো বলে এদিন জানান শতাব্দী রায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00