Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গা পাড়ে চলছে বেআইনি নির্মাণ, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর

চিঠি দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, বেআইনি দখলদারি এবং নির্মাণ কাজ বন্ধের জন্য উপযুক্ত পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি নির্দেশিকা, গঙ্গা পাড়ে কোনও ধরনের নির্মাণ করা যাবে না। বহরমপুরে মানা হচ্ছে না এই নির্দেশ। চলছে বেআইনি নির্মাণ। তার প্রতিকারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সাংসদ অধীর চৌধুরী।

চিঠিতে তিনি লিখেছেন, গঙ্গার শেষ সীমানার পরে ২০০ মিটারের মধ্যেই বেআইনিভাবে চলছে জমি দখল ও নির্মাণকার্য।

প্রসঙ্গত, এই অঞ্চলে বেআইনি নির্মাণ হচ্ছে কি না তা দেখার জন্য ভারত সরকার গঠন করেছিল ‘দিশা কমিটি’। মুর্শিদাবাদের দিশা কমিটির চেয়ারপার্সন অধীর চৌধুরী। চিঠিতে তিনি লিখেছেন, সাধারণ মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। তবে, গত ২০১২ সালের পর থেকে এই কমিটির বৈঠক হয়নি।

চিঠি দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, বেআইনি দখলদারি এবং নির্মাণ কাজ বন্ধের জন্য উপযুক্ত পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করার। উল্লেখ্য, গঙ্গার পাড়ে গাছ কাটা, নির্মাণ কাজের জন্য দেখা দেয় নদী ভাঙন। বর্ষার সময় সেই নদী ভাঙন হয় আরও বেশি। চলতি বছর এমনিতেই বৃষ্টিপাত কম। তবুও ইতিমধ্যেই নদী ভাঙনের কবলে সামসেরগঞ্জ। বহরমপুরেও চলছে বেআইনি নির্মাণকাজ। সংসদীয় এলাকায় নদী ভাঙনের আশঙ্কা করে অধীর রঞ্জন চৌধুরী চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00