Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার ২ লক্ষ মাধ্যমিক পাশ পড়ুয়া উধাও উচ্চমাধ্যমিকে

২০২১ সালের মাধ্যমিকে ১০ লক্ষ ৭০ হাজার ৭৪০ জন পরীক্ষার্থীই পাশ করেছিল। কিন্তু এই বছর তাঁদের মধ্যে ২ লক্ষ পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষাই দিচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মাত্র ২টো বছর। তার মধ্যেই বেমালুম উধাও হয়ে গিয়েছে ২ লক্ষ পড়ুয়া(2 Lakhs Student)। এরা পড়াশোনা ছেড়ে দিয়েছে নাকি ভিন রাজ্যে পড়তে গিয়েছে নাকি এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায়(Higher Secondary Exam) বসছে না সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্যই নেই রাজ্য সরকারের শিক্ষা দফতরের(West Bengal State Education Department) কাছে। তবে বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্যের শিক্ষা দফতরের এই আধিকারিকেরা। মাত্র ২ বছর আগে ২০২১ সালে কোভিডের(Covid) মধ্যে মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam) অনুষ্ঠিত না হলেও সেই বছর রাজ্য সরকার ১০ লক্ষ ৭০ হাজার ৭৪০ জন পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দিয়েছিল। কোভিডের জেরে সে বছর দেশের বেশিরভাগ রাজ্য ও জাতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাতে(Bengal) এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। হিসাব মতো এই ১০ লক্ষ ৭০ হাজার ৭৪০ জন পড়ুয়ার এই বছর অর্থাৎ ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করিয়েছে মাত্র সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গায়েব হয়ে গিয়েছে ২ লক্ষ ২৯ হাজার ২৪০ জন পড়ুয়া। কেন এত বড় সংখ্যায় পড়ুয়ারা ২ বছর আগে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে না সেটাই এখন ভাবাচ্ছে রাজ্যের শিক্ষা দফতরের আধিকারিকদের।

আরও পড়ুন বাংলার বুকে জাতীয় জল জীবন মিশন প্রকল্পেও নজরদারির ব্যবস্থা কেন্দ্রের

প্রতি বছর যতজন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসে তার মধ্যে বেশিরভাগই পাশ করে বার হয়। কিন্তু তার পরে ২ বছরের মাথায় উচ্চমাধ্যমিকে দেখা যায় যতজন মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল তার থেকে কম সংখ্যার পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে। কিন্তু সেই ফারাকটা কখনও ২ লক্ষ ২৯ হাজার ২৪০ জনের মতো থাকে না। অনেক কম থাকে। এই বছর কেন এতটা ফারাক সেটাই প্রশ্ন হিসাবে উঠে আসছে। বিশেষ করে কোভিডের মধ্যে কোনও রকম পরীক্ষা না নিয়েই ২০২১ সালে সব মাধ্যমিক পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হলেও কেন এই বছর প্রায় আড়াই লক্ষ পড়ুয়া উচ্চমাধ্যমিকে কমে গেল সেটাই আসল প্রশ্ন হিসাবে উঠে এসেছে। ২০১৬ ও ২০১৮ সালে মাধ্যমিকে যতজন পাশ করেছিল, তার তুলনায় ২০১৮ ও ২০২০-র উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছিল বেশ খানিকটা। ওই দু’বছরে পরীক্ষার্থী কমার সংখ্যা ছিল যথাক্রমে ১ লক্ষ ৭৪ হাজার ৫৪৭ এবং ১ লক্ষ ৬৯ হাজার ২৬। কিন্তু ২০১৯ ও ২০২০ সালের মাধ্যমিক পাশ পরীক্ষার্থীর তুলনায় ২০২১ ও ২০২২-এ সেই ফারাক কমেছিল ভালোই। ২০১৯-এর মাধ্যমিক পাশের পর ২০২১-এ উচ্চ মাধ্যমিক দেয়নি ৯৮ হাজার ৬৯৭ জন। আর ২০২০-র মাধ্যমিকের পর ২০২২-এর উচ্চ মাধ্যমিকে এই হ্রাস ছিল ১ লক্ষ ৪ হাজার ৫৮০। সে জায়গায় ২০২১-এ সবাই পাশ করলেও উচ্চ মাধ্যমিকে এ পর্যন্ত ২ লক্ষ ২৯ হাজার ২৪০ জন পড়ুয়া কমছে কেন, সেটাই ভাবাচ্ছে রাজ্যের শিক্ষা জগতের মানুষদেরও।

আরও পড়ুন পাহাড় নিয়ে সোমবার নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী ও অনীত থাপার

যদিও বিশেষজ্ঞদের ধারনা, এই পড়ুয়া কমে যাওয়াদের একটা বড় অংশই ছাত্র। কোভিডের জেরে অনেক সংসারের আয় কমে গিয়েছে। তার জেরে মাধ্যমিক পাশ পড়ুয়াদের হয় পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে নাহয় তাঁরা পড়াশোনা ছেড়ে কাজকর্মে ঢুকে গিয়েছে। একই সঙ্গে এ রাজ্যে মেয়েরা যেসব সুযোগসুবিধা পায় তা ছেলেরা পায় না। কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র মেয়েদের জন্য। সবুজসাথী সাইকেল পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পায় মেয়েরা। তাই মেয়েরা ক্রমশ এগিয়ে যাচ্ছে, ছেলেরা কিছু না পেয়ে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বা পরিস্থিতির চাপে স্কুলছুটের মুখে পড়ছে। কন্যাশ্রী প্রকল্প বাংলার মেয়েদের স্কুলছুট রোখার পাশাপাশি বাল্য বিবাহ ঠেকিয়েছে, তাঁদের কিছুটা হলেও আর্থিক স্বনির্ভরতার মুখ দেখিয়েছে। ছেলেরা বঞ্চিত থেকেছে এই সুযোগ থেকে। সেটাও পড়ুয়া কমার বড় কারণ হতে পারে বলে বেশি কিছু বিশেষজ্ঞরা মনে করছেন।  

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00