Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্মঘট উপেক্ষা করে রাজ্যের চার জেলায় হাজিরা ৯০ শতাংশের বেশি সরকারি কর্মীর

উত্তর ২৪ পরগনা জেলায় হাজিরা ৯০ শতাংশ এবং মালদা জেলায় সরকারি অফিসে ৯৭ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট (Strike) উপেক্ষা করে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার সরকারি অফিসে কর্মীদের হাজিরার ছবি অন্যান্য স্বাভাবিক দিনের মতো। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাজিরার (Attendance) রিপোর্ট অনুযায়ী উত্তর দিনাজপুর ও হুগলি জেলার সরকারি অফিসে কাজে যোগ দিয়েছেন ৯৯ শতাংশ কর্মী। উত্তর ২৪ পরগনা জেলায় হাজিরা ৯০ শতাংশ এবং মালদা জেলায় সরকারি অফিসে ৯৭ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন।

রাজ্য প্রশাসনের তরফে শুক্রবার দুপুরে হাজিরা সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে, এদিন ধর্মঘট উপেক্ষা করে রাজ্যের চার জেলায় সরকারি কর্মীদের হাজিরা ছিল অন্যান্য দিনের মতো। দুপুর ১২টা পর্যন্ত উত্তর দিনাজপুর ও হুগলি জেলার সরকারি অফিসে কাজে যোগ দিয়েছেন ৯৯ শতাংশ কর্মী। উত্তর ২৪ পরগনা জেলায় সরকারি অফিসে হাজিরা ৯০ শতাংশ এবং মালদা জেলায় সরকারি অফিসে ৯৭ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি দার্জিলিং জেলায় সরকারি কর্মীদের হাজিরার হার ৮৮ শতাংশ এবং নদিয়া জেলায় কর্মীদের উপস্থিতির হার ৮৫ শতাংশ বলে জানা গিয়েছে। পাশাপাশি বারাকপুর প্রশাসনিক ভবনেও হাজিরা ৯৯ শতাংশ বলে জানা গিয়েছে। কেএমডিএ, পূর্ত ভবনে কর্মচারিদের হাজিরা প্রায় ১০০%। নগরোন্নয়ন দফতরে ৯০ শতাংশের বেশি কর্মী কাজে যোগ দিয়েছেন শুক্রবার।

বকেয়া মহার্ঘভাতার দাবিতে ডাকা ধর্মঘট উপেক্ষা করে এদিন কর্মীদের অফিসে যোগ দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারি ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুঁইয়া বলেন, ‘মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সরকারি কর্মচারিরা দফতরে হাজির। তাঁরা টেবিল-চেয়ারে বসে ফাইল ঘাঁটছেন। প্রশাসনিক কাজ করছেন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00