Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৈহাটিতে রেল পুলিশের তল্লাশি, যুবকের কাছ থেকে উদ্ধার প্রায় ৬২ লাখ

মঙ্গলবার নৈহাটি স্টেশন থেকে উদ্ধার প্রায় ৬২ লাখ টাকা। এই ঘটনায় পুলিশ অভিষেক সোনকার নামের এক বছর চব্বিশের যুবককে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুটিন মাফিক রেল পুলিশের তল্লাশি। তাতেই ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার দুপুরে নৈহাটি স্টেশন থেকে উদ্ধার প্রায় ৬২ লাখ টাকা। এই ঘটনায় পুলিশ অভিষেক সোনকার নামের এক বছর চব্বিশের যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপ কল্যানী লোকালে চেপে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালাতে ছেয়েছিল অভিষেক। কিন্তু খবর পাওয়া মাত্র তড়িঘড়ি ঘটনা স্থলে যায় জিআরপি থানার পুলিশ। ব্যাগ সমেত ওই যুবককে গ্রেফতার করে তদন্তকারীরা। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। তবে উদ্ধার হওয়া টাকা কোথা থেকে নিয়ে আসছিল সে, কোথায় নিয়ে যাচ্ছিল, সেই বিষয়ে কোনও সঠিক উত্তর দেয়নি। রেল পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে, ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল টাকার সঙ্গে একটি দশ টাকার ছেঁড়া নোট মিলেছে। পুলিশের অনুমান এই ছেঁড়া নোট আসলে টাকা লেনদেনের সংকেত। এই টাকার ব্যাগ যার জন্য নিয়ে যাচ্ছিল ওই যুবক সম্ভবত তাঁর কাছেও একই রকম ছেঁড়া দশ টাকার নোট রয়েছে। উদ্ধার হওয়া বিপুল টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন আনায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরাও।

অন্যদিকে ধৃত যুবককে জেরা করে পুলিশ গোটা ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ধৃত অভিষেক বার বার বয়ান বদল করছে। তবে এই বিপুল পরিমান টাকা কোথা থেকে পেল ওই যুবক, বা কারা তাঁকে এত টাকা দিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00