নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ছিনতাই । ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া মহকুমা অফিসের সামনে । বৃহস্পতিবার ভরদুপুরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে দু যুবক চম্পট হয়। তবে এখন অভিযুক্তদের খোঁজ মেলেনি। তাদেরকে খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দিদির হাঁটুর চিকিৎসার জন্য ব্যাঙ্ক থেকে চার লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন অবসরপ্রাপ্ত বিমলকুমার কুইল্যা। আর ব্যাঙ্ক থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে তিনি বের হন। আচমকাই উলুবেড়িয়া মহকুমা অফিসের সামনে বিমলবাবুর সাইকেলের চাকা লিক হয়ে যায়। তাই তিনি টাকার ব্যাগটা সাইকেলের হ্যান্ডেলে রেখে সাইকেল সারাইয়ের দোকানে যান। এরপর তিনি নিজে সাইকেল ঠিক করে একটি ফলের দোকানে দাঁড়ান। আর সেই সুযোগে এক যুবক হ্যান্ডেল থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে উধাও হয়ে যায়।
ইতিমধ্যেই সামনে এসেছে এই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা গিয়েছে, বেশ কিছু ক্ষণ ধরেই বিমলবাবুকে অনুসরণ করছিল দুই যুবক। ফলের দোকানে সাইকেল দাঁড় করাতেই কার ব্যাগ খুলে নিয়ে চম্পট দেয় দুই যুবক। ইতিমধ্যেই বিমল কুইল্যা উলুবেড়িয়া থানায় দায়ের হয়েছে অভিযোগ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।