Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পার্বত্য এলাকায় ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্প, চলবে এক মাস

পাহাড়ি এলাকায় দুয়ারে সরকার কর্মসূচিকে আরও সহজ করে তুলতে তৎপর রাজ্য সরকার। দুর্গম এলাকায় ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ি এলাকায় মানুষের স্বার্থে দুয়ারে সরকার কর্মসূচিকে আরও সহজ করে তুলতে তৎপর রাজ্য সরকার। দার্জিলিং জেলার দুর্গম এলাকায় ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে প্রশাসনের তরফে। ল্যাপটপ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা নথিভুক্ত করছেন প্রশাসনের আধিকারিক ও কর্মীরা।

দার্জিলিং জেলার দুর্গম এলাকার মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে পৌঁছাতে পারে না। মানুষের সেই অসুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার এই কর্মসূচিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্গম এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে সরকার কর্মসূচির পরিষেবা পৌঁছে দিতে ১৫০টি ভ্রাম্যমাণ ক্যাম্প তৈরি হয়েছে। সেই ভ্রাম্যমাণ ক্যাম্পগুলি পাহাড়ের দুর্গম এলাকা ও চা-বাগান এলাকাগুলিতে যাচ্ছে।

পার্বত্য এলাকার পাশাপাশি সমতল অঞ্চলে নকশালবাড়ি, খরিবাড়ি-সহ ফাঁসিদেওয়ার সীমান্তবর্তী এলাকাতে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুবিধা পাইয়ে দিতেই ছুটছে ভ্রাম্যমাণ ক্যাম্প। ভ্রাম্যমাণ ক্যাম্পগুলি থেকে রাজ্য সরকারের ২০টি জণকল্যাণমুখী প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে পাট্টার আবেদন-সহ বিদ্যুৎ সংক্রান্ত সমস্যারও সমাধান করা হচ্ছে। ভ্রাম্যমান দুয়ারে সরকার কর্মসূচির বিষয়ে জেলাশাসক এস পুন্না বালাম বলেন, ‘পাহাড় ও সমতলের বেশ কিছু জায়গায় দুয়ারে সরকারের ক্যাম্প অফিস রয়েছে। কিন্তু দুর্গম প্রত্যন্ত এলাকার অনেক মানুষ ক্যাম্পে পৌঁছতে পারছে না। তাই তাদের কথাই ভেবে ভ্রাম্যমাণ ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে থাকছে তিন জন করে সরকারি কর্মী। তাদের সঙ্গে ল্যাপটপ আছে। তারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। যার যা সমস্যা তা সঙ্গে সঙ্গে অনলাইনে নথিভুক্ত করা হচ্ছে। এই প্রক্রিয়া আগামী একমাস চলবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00