Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েলের পতাকা ব্যবহার করায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: মিছিলে ইজরায়েলের পতাকা ব্যবহার করায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন তৃণমূল  বিধায়ক সোমনাথ শ্যাম। রাম নবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল অংশ নেওয়ায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং(Ex MP Arjun Singh) ও তার বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ছন তিনি। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ‘রামনবমীর মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্য দেশ ইজরাইলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন অর্জুন সিংহ।এতে অশান্তি সৃষ্টি হতেই পারত বলে বিধায়কের দাবি। তাই তিনি অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 

গত ৬ এপ্রিল হয়ে যাওয়া ভাটপাড়ার রামনবমী শোভাযাত্রায় বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের হাতে ইজরায়েলের পতাকা হাতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, রামনবমী শোভাযাত্রায়(Ramnavami Rally) ইজরায়েলের পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা উদ্দেশ্য ছিল অর্জুনের বলে তিনি দাবি করেন।

তার পাশাপাশি ভারত সহ বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে বলে অভিযোগ তোলেন। অপরদিকে বিধায়কের বক্তব্যের কথা খারিজ করে দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ভারতের বন্ধুদেশ ইজরায়েল। সুতরাং প্রকাশ্যে সেই দেশের পতাকা নেওয়া, কোন অপরাধ নয়। অভিযোগ হাতেই পারে। পুলিশ জানতে চাইলে তিনি তার ব্যাখ্যা দেবেন। আপাতত ইজরায়েলের পতাকাকে কেন্দ্র করে তপ্ত ভাটপাড়ার রাজনীতির অঙ্গন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00