Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভগবানের কাছে যাওয়ার অধিকার সকলের আছে : অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর: ভগবানের কাছে যাওয়ার অধিকার সকলের আছে। কিন্তু যারা ভগবানের কাছে যেতে বাঁধা দিচ্ছেন একদিন তারা হারিয়ে যাবেন যারা মন দিয়ে ভগবানকে ভক্তি করেন তারাই থাকবেন। রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Avisekh Banerjee) যেতে বিজেপি যেভাবে বাধা দেয় সেই সম্পর্কে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, বিজেপি যেভাবে মন্দিরের ও ধর্মের পেটেন্ট নিয়ে নিয়েছে তা হতে পারে না। ভগবানের কাছে সকলেরই যাওয়ার অধিকার আছে।

যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ভোট করে তারা থাকবে না। রবিবার বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জীর উদ্যোগে বারুইপুর MLA CUP- এ উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম ও অধ্যক্ষ বিমান ব্যানার্জী। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফেরা হাকিম বলেন বারুইপুরে এমএলএ কাফের যে সূচনা হয়েছে তার মূল কৃতিত্ব বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের(Speaker Biman Banerjee)। ফিরহাদ হাকিম বলেন, শুধু বারুইপুরে এমএলএ কাপের আয়োজন নয় ,এর পাশাপাশি তিনি একটি উড়ালপুলও তৈরি করেছেন। বারুইপুরে সাধারণ মানুষকে যেভাবে উন্নয়নের ডালি পৌঁছে দিয়েছেন তার সব কৃতিত্ব ফিরহাদ হাকিম বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে দেন। এমএলএ কাপ (MLA Cup)এখন নামিদামি খেলোয়াড়রা খেলছেন বলেও ফিরহাদ হাকিম এদিন বলেন ।

রাজ্যের ক্রীড়া মন্ত্রী(Sports Minister) অরূপ বিশ্বাস জানান, এই এমএলএ কাপকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তা সম্ভব হয়েছে স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের একান্ত উদ্যোগে। এ দিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক লাভলী মৈত্র সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00