Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রায় ৪৮ ঘন্টা পর উদ্ধার সিউড়ির নিখোঁজ শিশু

গত বৃহস্পতিবার সকাল থেকে বীরভূম জেলার সিউড়ি থানা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক শিশু নিখোঁজ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৪৮ ঘন্টা পর পাওয়া গেল সিউড়ির নিখোঁজ শিশুকে। গত বৃহস্পতিবার সকাল থেকে বীরভূম জেলার সিউড়ি থানা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক শিশু নিখোঁজ ছিল। তার খোঁজে গত দু দিন ধরে তল্লাশি চালিয়েছে পুলিশ। শিশুকে খুঁজে পেতে নামানো হয়েছিল পুলিশ কুকুর, ওড়ানো হয়েছিল ড্রোনও। অবশেষে স্থানীয় এক মহিলা নিখোঁজ শিশু নাজিমউদ্দিন মণ্ডলের হদিশ দেন। শনিবার সকালে মায়ের কোলে ফেরেন নাজিমউদ্দিন। ওই শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিউড়ির পাথরচাপুরি এলাকায় শনিবার সকালে একাই ইতস্ততভাবে ঘুরছিল নাজিমউদ্দিন। এক মহিলা তাকে দেখতে পেয়ে কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। নাম পরিচয় জানার পর নাজিমউদ্দিনকে তার বাড়িতে পৌঁছে দেন ওই মহিলা। অন্যদিকে ছেলেকে খুঁজে পেয়ে আনন্দাশ্রু মা জুলেখা বিবির চোখে। নাজিমউদ্দিন সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল থেকে নাজিমউদ্দিন নামের ওই শিশ নিখোঁজ হয়ে যাওয়ার পর চিন্তায় পড়েছিল তার পরিবার। বৃহস্পতিবার সিউড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তার পরিবারের তরফে। পুলিশের তরফেও ওই শিশুর খোঁজে তদন্ত শুরু করা হয়েছিল। নিখোঁজ নাজিমুদ্দিনের খোঁজে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তল্লাশি চালায়। পুলিশ কুকুরকে নিয়ে তল্লাশি চালানো হয় শুক্রবার। পুলিশ ও পরিবার সূত্রে  জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ নাজিমউদ্দিন বাড়ি থেকে শৌচকর্মের জন্য বের হয়েছিল। সেই সময় মায়ের সঙ্গে ওই শিশুর মনোমালিন্য হয়েছিল। আর তার পর থেকেই বাড়ি থেকে উধাও হয়ে যায় সে। অন্যদিকে নিখোঁজ শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি হয়েছেন ফাতেমা বিবি নামের উদ্ধারকারী মহিলাও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00