Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার হল নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি,সামশেরগঞ্জ: এবার জাল নোট পাচার করতে গিয়ে ধরা পরল নাবালক। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে মোট ৫৬ হাজার টাকার জালনোট সহ এক নাবালককে গ্রেফতার করলো মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানার(Samsherganj P.S.) পুলিশ। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয় বুধবার দুপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে- ধৃত সোহেল রানা নামে ওই নাবালক সামশেরগঞ্জ থানার শুলিতলা গ্রামের বাসিন্দা।

মালদার বৈষ্ণবনগর থেকে জালনোট নিয়ে পাচারের উদ্দেশ্যে অন্যত্র যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ১১২টি ৫০০ টাকার জাল নোট। বুধবার দুপুরে ধৃতকে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পাঠানো হ’ল বহরমপুর জুভেনাইল আদালতে(Baharampur Juvenial Court)। নাবালক ধরা পড়লেও এই চক্রে যে একটি বৃহৎ অংশ জড়িত আছে তাতে নিশ্চিত পুলিশ। মালদা, মুশিদাবাদ সহ সীমান্তবর্তী এলাকাগুলিতে জাল নোট (Fake Note)পাচার ও ছড়িয়ে দেবার চক্র মাঝের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে।

পুলিশী অভিযানে ধরাও পড়ে এই চক্রের সদস্যরা। এর আগেও একাধিক মহিলা সহ এই জাল নোট পাচার চক্রে গ্রেপ্তার হয় পাচারকারীরা। এবার নাবালককে দিয়ে জাল নোট পাচার করতে গিয়ে এই চক্রের পরিকল্পনা ভেস্তে গেল পুলিশের সক্রিয়তাতে। প্রতিনিয়ত জাল নোট পাচার চক্র তাদের পরিকল্পনা পরিবর্তিত করছে। এই জাল নোট চক্রকে দমন করতে সর্বশক্তি নিয়ে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে মালদা ও মুর্শিদাবাদ সহ সীমান্তবর্তী এলাকার পুলিশ অফিসাররা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00