পুলিশকে হুঁশিয়ারি রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: পুলিশকে তুলোধনা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। তৃণমূলের কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাও-এর হুঁশিয়ারি সাবিনার। ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূলের সভা থেকে পুলিশকে তুলোধোনা করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোন অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল প্রেসিডেন্ট নয়, পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন।

অঞ্চল কমিটি বা বুথ কমিটি কোন অসুবিধায় পড়লে থানায় গিয়ে জানাবেন। আমাদের নিজের জায়গা আমাদের নিজেদের ঠিক করতে হবে। অনেক জায়গায় গেছি পুলিশের ফিডব্যাক ভালো নয়। আমার কাছে আমার কর্মীরা আগে, বুথের ভোটাররা আগে।তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা কর্মী সভা মালদা কলেজ অডিটোরিয়ামে পুলিশের বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগ। সাংগঠনিক সভায় গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন মঞ্চে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বেরিয়ে যাওয়ার পরেই সম্প্রতি খুন হওয়া বাবলা সরকারের স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার মন্ত্রীর বিরুদ্ধে সেই মঞ্চে বক্তব্য রাখেন। এদিকে, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল মালদা কলেজ অডিটোরিয়ামে।শনিবার দুপুরে তৃণমূলের জেলার নেতা-নেত্রীদের উপস্থিতিতে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এদিন ইংরেজবাজার শহরের মালদা কলেজ অডিটোরিয়ামে জেলা তৃণমূল কমিটির কর্মী বৈঠকে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী , রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন ।

এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক থেকে শুরু করে ব্লক, অঞ্চল সভাপতি, মালদা জেলা পরিষদের তৃণমূলে নির্বাচিত সদস্য, ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]