বন দফতরের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হল পাখি সুমারি

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: বন দফতরের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হল পাখি সুমারি। প্রথম দিনই অন্তত ১০ টি প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট সহ তার আশপাশের এলাকায়। নতুন করে ফের পরিযায়ী পাখির(Migratory Birds) আগমনে জীববৈচিত্র্য প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি। গঙ্গারামপুর সহ জেলার মহকুমা ব্লকগুলিতে এই সুমারি আরো দুদিন চলবে।

আঙিনা বার্ডস এন্ড এনভায়রনমেন্ট প্রটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান, শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এবার আরও পাখির দেখা মিলছে। যা খুব ভাল দিক জীববৈচিত্র‍্যে। বেশ কিছু পরিযায়ী পাখি রয়েছে যারা নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা তরুণ অনেক সময় দল ছুট হয়ে যায়। অনেকে আবার পথ হারিয়ে ফেলে। বাকিরা কিন্তু দলের সঙ্গেই নির্দিষ্ট সময় ফিরে যায় আবার নির্দিষ্ট সময় তারা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জলাশয় এসে কলরবে ভরিয়ে তোলে।

শক্তিশালী দূরবীন দিয়ে সেই বিভিন্ন প্রজাতির পাখিগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই পরিযায়ী পাখিদের ও বিশেষ ভূমিকা রয়েছে। শুধু তাই নয় এই অপূর্ব দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমান বিভিন্ন জলাশয় এর পাশে। বিরল প্রজাতির এই পরিযায়ী পাখি গুলির আনাগোনা, জানান দেয় ঋতু পরিবর্তনের সময়সূচির।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]