Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার পরিযায়ী শ্রমিকেরা আক্রান্ত হচ্ছেন ওড়িশায়, মোহনকে ফোন মমতার

রবিবার সকালে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের ক্রান্ত হওয়ার জের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) প্রতিবেশী রাজ্য ওড়িশা(Odisha)। সে রাজ্যের বহু মানুষ বাংলার নানা জেলায় বসবাস করেন, কাজকর্ম করেন। কিন্তু তাঁদের ওপর বাংলার বুকে কেউ কোনওদিন চড়াও হয়নি। কেন তাঁরা বাংলার বুকে বসবাস করছেন বা এখানে কাজ করে অন্যদের কাজ কেড়ে নিচ্ছেন, সেই সব প্রশ্নও কেউ কোনওদিন তোলেনি। কিন্তু ওড়িশাতে বিজেপি(BJP) ক্ষমতায় আসতেই সেখানে একের পর এক এলাকায় শুরু হয়েছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের(Bengali Migrant Workers) ওপর আক্রমণ। তাঁদের মারধর করা হচ্ছে, জোর করে টাকাপয়সা কেড়ে নেওয়া হচ্ছে, মায় কেড়ে নেওয়া হচ্ছে মোবাইল ফোনও। এমনকি তাঁদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে যে, কাজ ছেড়ে বাংলায় ফিরে না গেলে তাঁদের প্রাণে মেরে ফেলা হবে। সেই সব ঘটনার ভিডিও ভাইরালও হচ্ছে নানান সোশ্যাল মিডিয়ায়। নবান্নের নজরেও এসেছে সেই সব ঘটনা ও ভিডিও। এরপরেই রবিবার সকালে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে(Mohan Charan Majhi) ফোন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন, নারী সুরক্ষায় ১৫ দফা নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

লোকসভা নির্বাচনের সঙ্গেই ভোট হয়েছে ওড়িশার বিধানসভার। সেই নির্বাচনে পরাজিত হয়েছে বিজু জনতা দল। তার জেরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন দলের সুপ্রিমো নবীন পট্টনায়ক। তিনি এখন সে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা। ওড়িশার ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এমন কিছু ঘটনা ঘটছে ওড়িশার বুকে যা এর আগে বা নবীন জমানায় কোনওদিন সে রাজ্যে হতে দেখা যায়নি। এর মধ্যে অন্যতম হল বাঙালি ও বাংলা থেকে সেখানে যাওয়া মানুষদের ওপর আক্রমণ। সেই বিষয়টি নিয়েই উদ্বিগ্ন মমতা এদিন সকালে ফোন করেন মোহনকে। সম্প্রতি ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের একাধিক ঘটনা ঘটছে। প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এদের বাংলাদেশী সন্দেহ করে মারধর করা হচ্ছে। আর যারা হামলা চালাচ্ছেন তাঁরা সব স্থানীয় বাসিন্দাই। প্রাথমিক ভাবে অনুমান কেউ বা কারা এই মানুষদের ভুল বুঝিয়ে তাঁদের প্ররোচিত করছে ওইসব হামলার জন্য। আর তার জেরেই মমতা ফোন করেন মোহনকে।

আরও পড়ুন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে সরকার

সম্প্রতি রাজ্যের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া, রঘুনাথগঞ্জ এবং সামশেরগঞ্জের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন। এই ঘটনায় উদ্বিগ্ন পরিযায়ী শ্রমিকদের পরিবার। সেই খবর পেয়েই তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টি নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মমতা। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। যদিও মমতা বা মোহন প্রকাশ্যে এখনও দুইজনের কথাবার্তা নিয়ে কিছু জানাননি। তবে সূত্রে জানা গিয়েছে, মমতা মোহনকে অনুরোধ করেছেন বিষয়টি দেখতে। এর আগে প্রায় দেড় দশক আগে পুরীতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বাঙালি পর্যটকেরা। সেই ঘটনায় দুই রাজ্যেই বেশ হইচই ফেলে দিয়েছিল। সেই ঘটনার জেরে বাঙালিরা পুরী যাওয়া বন্ধ করে দিতেই নড়েচড়ে বসেছিল নবীন প্রশাসন। গ্রেফতার করা হয়েছিল দোষীদের। এবার মমতার ফোনের পরে মোহনের প্রশাসন কী পদক্ষেপ করে সেই দিকেই তাকিয়ে থাকবে নবান্ন। পরিস্থিতির পরিবর্তন না হলে রাজ্যের তরফে জেলার পরিযায়ী শ্রমিকদের বার্তা দেওয়া হবে ওড়িশায় কাজ না করতে যেতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00