Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিকোণ প্রেমের সম্পর্কের জের, গৃহবধূকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি ,মেমারি: ত্রিকোণ প্রেমের সম্পর্কের জের।গৃহবধূকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার চাঞ্চল্য এলাকায়।পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার(Memery P.S.) অন্তর্গত মেমারি হাসপাতাল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।আনুমানিক ১৮ বছর আগে ভালোবেসে বিয়ে হয় অনিতাকুন্ডু(Anita Kundu) ও সুমন কুন্ডুর ।সেই ভালোবাসার পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। জানা যায়, স্বামী সুমন কুন্ডুর(Suman Kundu) সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল অন্য এক মহিলার। বিষয়টি জানতে পেরে যান স্ত্রী অনিতা কুন্ডু। এই নিয়েই ঝামেলা হয় দুজনের মধ্যে ।

গত ২৬ শে জুন বৃহস্পতিবার বেধড়ক মারধর করা হয় অনিতা কুন্ডুকে।মৃতার ছেলে সন্দীপ কুন্ডু(Sandip Kundu) জানায় মাকে প্রথমে লাথি, ঘুসি, চড় মারা হয় ।পরে শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়।তড়িঘড়ি আহত অবস্থায় তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না। দীর্ঘ এক সপ্তাহেরও বেশি লড়াইয়ের পর শনিবার মৃত্যু হল অনিতা কুন্ডুর।পুরো বিষয়টি নিয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সুমন কুন্ডু পলাতক।

মৃতার ছেলে আরো জানায় বাবা মাকে মেরেছে তাই বাবার ফাঁসি চাই। পুরো ঘটনার তদন্ত করে দেখছে মেমারি থানার পুলিশ । পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ। পুলিশ ছেলের বয়ান রেকর্ড করেছে। পাড়া-প্রতিবেশীদের বয়ান ও রেকর্ড করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।সকলেই এই ঘটনায় কঠিন শাস্তি দাবী করেছেন পলাতক স্বামীর। এলাকায় উত্তেজনা রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00