Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেচেদার কাকডিহি বাজারে শিশু চোর সন্দেহে এক যুবককে গণধোলাই

Share:

নিজস্ব প্রতিনিধি, মেচেদা: মেচেদার কাকডিহি বাজারে শিশু চোর সন্দেহে অচেনা এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। বুধবার পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের মেচেদার(Mecheda) কাকডিহি বাজারে দুপুর নাগাদ এক অচেনা যুবককে দেখতে পান এলাকার মানুষজন। তাকে দেখে সন্দেহ হয় সকলের।

এরপর তাকে বিভিন্ন রকম প্রশ্নের মধ্য দিয়ে জিজ্ঞাসা বাদ করা হলে এলাকাবাসীর সন্দেহ হয় যে তিনি কোন শিশুকে চুরি করার মন্তব্য করছিলেন। কার্যত এর পরেই তাঁকে শিশু চোর সন্দেহেই এলাকাবাসী ঘিরে ধরে ওই বাজারের মধ্যে এক খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই দিতে শুরু করে। এরপর কোলাঘাট থানার(Kolaghat P.S.) পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেন ওই ব্যক্তিকে। এই ঘটনার ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের ওপর ক্ষুব্ধ এলাকার মানুষ জন।

ওই এলাকায় অচেনা মানুষজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কিত সকলে। বেশ কিছুদিন থেকেই ওখানে বেশ কিছু বহিরাগত একটি চক্র আনাগোনা শুরু করেছে। আটক ব্যক্তিকে পুলিশ উদ্ধার করতে এলে স্থানীয় মানুষজন পুলিশ অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00