Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়াপুরের ইসকন রথযাত্রায় সহস্রাধিক জনসমাগম

Share:

নিজস্ব প্রতিনিধি,মায়াপুর: ২০শে জুন রথযাত্রা উপলক্ষে অগণিত জনসমাগমে মুখরিত হয়ে উঠলো এই বাংলার শ্রীক্ষেত্র নদিয়ার মায়াপুরের ইসকন মন্দির(Mayapur Isckon Temple) চত্বর। প্রসঙ্গত ইসকন মন্দির(Isckon Temple) থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুরের প্রশান্তপল্লীতে জগন্নাথ মন্দির অবস্থিত। সেখান থেকে এদিন বিকেলে তিনটি রথ যথাক্রমে জগন্নাথ ,বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে পাড়ি দেয় অস্থায়ী মাসির বাড়ি ইসকন চন্দ্রোদয় মন্দিরে।

এখানে নয়দিন থাকার পর বিগ্রহত্ৰয় পুনরায় ফিরে যাবে রাজাপুরের মন্দিরে। এই উপলক্ষে ভোগের আয়োজন ,দীপদান পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দেখার মতো। প্রসঙ্গত রথযাত্রায় এবার শ্রীক্ষেত্র পুরিধাম থেকে এবার জগন্নাথ দেব ও সুভদ্রা মহারানীর রথের চাকা আনা হয়েছে মায়াপুরে(Mayapur) । যা ছিল এবারের অন্যতম আকর্ষণ। সর্বসাধারণের দর্শনের জন্য রাখাও হয়েছিল তা। এবার রথ যাত্রার সূচনায় বহু বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়ার জেলাশাসক(DM) শশাঙ্ক শেঠি,পুলিশ সুপার(SP) ঈশানি পাল, অতিরিক্ত জেলাশাসক(ADM) এস ভি পাতিল ও আর পি মিনা,ইসকন মন্দিরের গুরু সন্ন্যাসী গৌরাঙ্গ প্রেম স্বামী প্রমুখ। প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দের সমাগমের ঢল এদিন লক্ষ করা গেল।

এছাড়াও রথের শোভাযাত্রায় মানুষের আবেগ শোভাযাত্রাকে যারপরনাই বর্ণাঢ্য ও প্রাণবন্ত করে তুলেছিল। বলা বাহুল্য বাংলার অন্যতম সেরা আকর্ষণ ছিল এবারের ইসকনের রথযাত্রা(Isckon Rathayatra) উৎসব যা আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল মহামানবের মিলন তীর্থ।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00