Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাটিয়াতে নাবালিকাকে বাড়িতে একা পেয়ে একাধিকবার ধর্ষণ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,মাটিয়া: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক। উত্তর চব্বিশ পরগনা জেলার
মাটিয়া থানার (Matia P.S.) কেন্দুয়া এলাকার ঘটনা ।ওই নাবালিকা ও যুবকের একই পাড়ায় বাড়ি । রবিবার সন্ধ্যায় নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নাবালিকার বাড়িতে যায় এবং তাকে জোর করে একাধিকবার ধর্ষণ করে । কাউকে বলতে বারণ করে ।

এরপর ওই নাবালিকার বাবা-মা বাড়িতে এসে দেখে তাদের মেয়ে কান্নাকাটি করছে । তখন তাকে জিজ্ঞাসা করল সেই সব ঘটনা খুলে বলে ।এরপর ওই নাবালিকার পরিবারের তরফ থেকে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয় ।অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো মামলা রুজু করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় মাটিয়া থানার পুলিশ । ওই নাবালিকাকে মেডিকেল পরীক্ষার (Medical Test) জন্য পাঠানো হয়েছে। পরে ওই নাবালিকার একান্ত জবানবন্দি আদালতে রেকর্ড করাবে পুলিশ। ওই নাবালিকার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

ধৃত যুবককে হেফাজতে নিয়ে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করবে।ইতিমধ্যে পোকসো ধারায় ধর্ষণের ঘটনায় একাধিক মামলায় নজিরবিহীন সাজা ঘোষণা করেছে একাধিক জেলার আদালত। ধর্ষণের মত সামাজিক ব্যাধি রুখতে কড়া ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। কিন্তু তারপরেও এই ধরনের অপরাধের ঘটনা ক্রমাগত ঘটছে। মনস্তত্ত্ববিদদের দাবি সমাজ থেকে এই ধরনের সামাজিক অপরাধকে উপড়ে ফেলতে গেলে চাই। কঠোর শাস্তি এবং এই ধরনের মানসিকতার আমুল পরিবর্তন।এই অপরাধ রুখতে লাগাতার প্রচার চালাতে হবে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00