Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে দেদার পেঁয়াজ রফতানি

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার ভারত- বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দর দিয়ে দেদার বাংলাদেশে পেঁয়াজ রফতানি হচ্ছে। আর তার প্রভাবে পড়েছে এপার বাংলায়। তবে যদিও বৈধ পথেই পেঁয়াজ পাঠানো হচ্ছে বলে দাবি ব্যবসাযীদের। উল্লেখ্য,দুর্গাপূজার পর থেকেই বাজারে পেঁয়াজ(Onion) কিনতে গিয়ে হাতে ছ্যাকা খাচ্ছেন মধ্যবিত্ত মানুষ। পুজো ইতিমধ্যে এক সপ্তাহ কেটেছে। তারই মধ্যে বাজারে সাড়া ফেলে দিয়েছে পেঁয়াজের মূল্য বৃদ্ধি। মালদা শহরের কোন কোন বাজারে প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই পেঁয়াজের দাম।

আবার কোন কোন বাজারে সাংবাদিকদের দেখা মাত্র পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ কিলো দরে নেমে আসছে। বর্তমানে মালদা শহরের(Malda City) রথবাড়ি, আমবাজার সহ একাধিক মার্কেটে পিঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ কিলো দরে। এই বিষয়ে এক ক্রেতা সৌমেন্দ্র মন্ডল জানান, পুজোর পর হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। পুজোতে এমনিতেই খরচা হয়েছে। তারপরে এইভাবে পেঁয়াজের দাম হঠাৎ করে কেনো বেড়ে গেল তারা বুঝে উঠতে পারছেন না তার কারণ।

এই বিষয়ে জেলার অন্যতম ব্যবসায়ী তথা রফতানিকারক উজ্জ্বল সাহা জানান, মহারাষ্ট্র(Maharastra) সহ বিভিন্ন রাজ্যে পেঁয়াজ উৎপাদন হয়। কিন্তু এবছর কম হওয়ায় পেঁয়াজের দাম অগ্নি মূল্য। তার পাশাপাশি আমাদের চাহিদা মেটানোর পর ও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা হচ্ছে। আমরা ব্যবসায়ীরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00