Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেলের ওয়ার্কশপে নির্মীয়মাণ কোচে বিধ্বংসী আগুন, আতঙ্ক খড়গপুরে

খড়গপুরে রেলের ওয়ার্কশপে চলছিল ট্রেনের অত্যাধুনিক কোচ তৈরির কাজ। মঙ্গলবার সকালে ওই ওয়ার্কশপের ক্যারেটশপে একটি কোচে আচমকা আগুন লেগে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে রেলের ওয়ার্কশপে চলছিল ট্রেনের অত্যাধুনিক কোচ তৈরির কাজ। মঙ্গলবার সকালে ওই ওয়ার্কশপের ক্যারেটশপে একটি কোচে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ওয়ার্কশপ। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রেলকর্মীদের মধ্যে। প্রথম ওয়ার্কশপে থাকা দমকলের একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। পরে খবর দেওয়া হয় রাজ্যের দমকল বিভাগকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও ২টি ইঞ্জিন। সূত্রের খবর, তিনটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

সূত্রের খবর, এই আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও রেলের কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। নির্মীয়মাণ কোচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি নির্মীয়মাণ কোচের ক্ষতি হয়েছে আগুনে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল সেটা সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি রেল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই কোচটির বাথরুমে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় কোনওভাবে আগুন ধরে যায়। উল্লেখ্য, বর্তমানে ওই ওয়ার্কশপে একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে কাজ চলছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00