Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হলদিয়ার IOC-তে বিধ্বংসী আগুন, ঝলসে ছাই তিন

দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়

Share:

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া:  বিধ্বংসী আগুনের গ্রাসে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের হলদিয়া সংশোধনাগার। হলদিয়া পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৪৫। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হয়।  ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়েছে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মঙ্গলবার শোধনাগারে চলছিল নিরাপত্তার মকড্রিল। একই সঙ্গে ৬৮ নম্বর ডিআইচবিএস ইউনিটে চলছিল ওয়েল্ডিংয়ের কাজ। প্রাথমিক তদন্ত উঠে এসেছে, ওই ওয়েল্ডিংয়ের কাজ করার সময়  ফুলকি ছিটকে আসে। চোখের পলকে আগুন ধরে যায়। একে দাহ্যপদার্থ অন্যদিকে হাওয়া শুষ্ক থাকায় আগুন মুহূর্তের মধ্যে ভয়বহ আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দ্রুত দমকলকে খবর দেওয়া হলে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অধিকাংশের শরীরের দেহ ৬০ থেকে ৭০ শতাংশ জলে গিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন হলদিয়া পুরসভার কাউন্সিলররা।  আগুন লাগার কারণ উদ্ধারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00