Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামসেরগঞ্জে ভোররাতে আগুনে পুড়ে ছাই পরপর তিনটি দোকানঘর

Share:

নিজস্ব প্রতিনিধি,সামসেরগঞ্জে: মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড। সামসেরগঞ্জের তালতলা কাঠমেলায় ভয়াবহ অগ্নিকান্ডর ঘটনা ঘটে।
সোমবার ভোর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হলো ফার্নিচারের দোকান ও প্লাই রাখার গুদাম।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) তালতলা কাঠমেলায়।জানা যায় প্রায় ৩০ লক্ষ টাকা আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয় এই দোকানের ।

ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের(Murshidabad) সামসেরগঞ্জ থানার তালতলা কাঠমেলায়।পর পর তিনটে গোডাউনে আগুন লাগে। শর্ট সার্কিটের ফলেই আগুনের সূত্রপাত বলেই প্রাথমিক অনুমান।যদিও কি কারনে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের(FireBrigade) একটি ইঞ্জিন।আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরেকটা দমকলের ইঞ্জিন আসে । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও দমকলের দুই টি ইঞ্জিল আসায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ঘটনাস্থলে সামসেরগঞ্জ থানার পুলিশ মোতায়েন করা হয়েছে । আগুন নেভাতে সকাল হয়ে যায়। অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ জানতে দমকল বিভাগ তদন্ত পর্যন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের ভয়ান অনুযায়ী প্রথম কাঠের আসবাবপত্রের দোকানটির ভেতরে কোণ থেকে আগুন লাগে । তারপর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে প্লাইউডের গুদাম সহ আরেকটি দোকান ঘরে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00