Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা ।বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় তরুণী। ঘটনায় শোরগোল মানিকচকে। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচকের(Manickchak) এক যুবকের সঙ্গে মোথাবাড়ির এক যুবতীর ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ তিন বছর ধরে চলছে এই প্রেম। শুধু ফোন নয় তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি একে অপরের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হই বলে দাবি তরুণীর।

বছর খানেক আগে বাড়ির কথামতো তরুণীর অন্যত্র বিয়ে হয়। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল। হঠাৎ করে প্রেমিক আবার প্রেম জাগায় প্রেমিকার মনে। প্রেমিকা তরুণী স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে। প্রথম বিয়ের পর গর্ববতীও (Pegnent)হয়েছিলেন তরুণী। কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটায় বলে অভিযোগ। ফোন করে প্রেমিকাকে ডেকেছিল নিজের বাড়ি। প্রেমিকা বাড়ি আসতেই উধাও অভিযুক্ত তরুণ। অভিযুক্ত যুবকের বাড়ির বাইরেই তিন দিন ধরে ধর্ণায় বসে রয়েছেন প্রেমিকা।

প্রেমিকার একটাই দাবি আমার সংসার নষ্ট হয়েছে। আমি বিয়ে করতে চাই। আমাদের একসঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, কল রেকর্ডিং সমস্ত কিছু আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সমস্ত তথ্য ডিলিট করেছে। এমনকি মারধরও করেছে। গলা টিপে মারার প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ। গলায় ও হাতে আঘাতের চিহ্ন জ্বলজ্বল করছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00