Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন ব্যক্তি, বনগাঁয় আতঙ্ক

নিজের পুরুষাঙ্গ (Reproductive Organ) নিজেই কেটে ফেললেন এক ব্যক্তি! এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ  (Bongaon) এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের পুরুষাঙ্গ (Reproductive Organ) নিজেই কেটে ফেললেন এক ব্যক্তি! এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বনগাঁ  (Bongaon) এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির নাম শ্যামল মুণ্ডা, বৃদ্ধপাল্লা আদিবাসী পাড়ার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে দাবি, গত ৬ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছেন শ্যামল। ৬ মাস ধরে তার চিকিৎসা চলছে। তবে কী কারণে এমন কাণ্ড ঘটালেন শ্যামল তা বুঝতে পারছেন না কেউ। যদিও পরিবারের দাবি, মানসিক সমস্যার জেরে এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক। শ্যামল মুণ্ডার ভাই নির্মল মুণ্ডা এই ঘটনা নিয়ে জানান, সকালে বাথরুমে গিয়ে তিনি দেখেন সেখানে রক্ত পড়ে রয়েছে। এরপর সেই রক্ত দেখে তিনি শিউরে ওঠেন। তাঁর মাকে বিষয়টি জানান নির্মল মুণ্ডা। এরপর যুবকের মা ছেলের মানসিক সমস্যার কথা জানিয়ে নির্মলকে বলেন শ্যামলের কাছে গিয়ে জানতে তার কিছু হয়েছে কি না। মায়ের সঙ্গে কথা বলার পর নির্মল শযামলের কাছে গিয়ে জানতে চান বিষয়টি, তখন ওই যুবক জানান তিনি তাঁর পুরুষাঙ্গ কেটে ফেলে দিয়েছেন জঙ্গলে। এই কাজ করার সময় তিনি একটি ধারালো বটি ব্যবহার করেছেন বলেও জানান ভাইকে।

অন্যদিকে এই খবর শুনে আকাশ থেকে পড়েন নির্মল মুণ্ডা। তড়িঘড়ি তিনি দাদাকে নিয়ে চিকিৎসার জন্য বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা। তবে অবস্থার অবনতি হওয়ায় জখম যুবককে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বনগাঁয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00